IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> জাতীয় >> লিড নিউজ >> ৫০০ বাংলাদেশিকে অবৈধভাবে ইতালি পাঠানোর চেষ্টা করেন শাখাওয়াত

৫০০ বাংলাদেশিকে অবৈধভাবে ইতালি পাঠানোর চেষ্টা করেন শাখাওয়াত

ধূমকেতু নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মানব পাচার চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. জসীম উদ্দিন।

সিআইডি জানায়, ত্রিপলিস্থ বাংলাদেশ হাইকমিশনের আউটপাসে ১৭৫ জন বাংলাদেশি ওইদিন চার্টার ফ্লাইট (UZ-222) যোগে দেশে ফেরেন। বিমানবন্দরে তাদের তথ্য লিপিবদ্ধ করার সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহায়তায় মানব পাচার চক্রের অন্যতম এজাহারভুক্ত আসামি সাখাওয়াত হোসেনকে (৪২) আটক করা হয়।

সাখাওয়াত হোসেন ফেনী সদর উপজেলার মধুআই গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে লিবিয়ায় অবস্থান করে মাফিয়া সিন্ডিকেট পরিচালনা এবং অপহরণে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২–এর বিভিন্ন ধারায় একটি মামলা রয়েছে। এছাড়া কিশোরগঞ্জ সদর থানাতেও তার বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে বলে জানিয়েছে সিআইডি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাখাওয়াত স্বীকার করেছেন, তিনি ৪০০ থেকে ৫০০ জন বাংলাদেশিকে চারটি নৌকাযোগে লিবিয়া থেকে ইতালি পাঠানোর চেষ্টা করেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেন।

জানা যায়, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে আরও কয়েকজন সহযোগীর নাম উঠে এসেছে। তাদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক হেলপার মো. শওকত আলী (৪৭) অন্যতম। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজন পাচারকারীর তথ্য পাওয়া গেছে। সিআইডি জানিয়েছে, মানব পাচার প্রতিরোধে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31