IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪
Home >> জাতীয় >> লিড নিউজ >> ড. ইউনূসের সফর ঘিরে যুক্তরাষ্ট্রে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ

ড. ইউনূসের সফর ঘিরে যুক্তরাষ্ট্রে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরে এসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার এ সফর ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচিতে মুখোমুখি অবস্থানে বিএনপি এবং আওয়ামী লীগ। নিউইয়র্ক সময় রোববার (২১ সেপ্টেম্বর) রাতে জ্যাকসন হাইটসের ড্রাইভ সিটি প্লাজায় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এমিরেটসের একটি ফ্লাইট ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। সোমবার নিউইয়র্ক সময় দুপুর আড়াইটায় তাকে বহনকারী বিমানটি পৌঁছাবে বলে জানা গেছে।

জানা গেছে, ড. ইউনূসের নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সফরের প্রতিবাদে নিউইয়র্কের জিএফকে বিমানবন্দরে অবস্থান নেবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্যদিকে ড. ইউনূসের সফরসঙ্গী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে স্বাগত জানাতে অবস্থান নেবেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে স্বাগত জানাতে অবস্থান নেবেন দলটির নেতাকর্মীরা। তাদের এই পাল্টাপাল্টি অবস্থানে বিমানবন্দরজুড়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

‘আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স’র চেয়ারম্যান এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ বলেন, আমরা আজ দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেএফকে বিমানবন্দরে

এছাড়া ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সামনে অবস্থান নেবো। গতকাল রাতে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল, সেজন্য আমরা তাদের বাধা দিয়েছি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আমাদের লোকজন আসছে। সুতরাং যারা শৃঙ্খলা নষ্টের চেষ্টা করবে আমরা তাদের প্রতিহত করবো।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, বাংলাদেশের স্বার্থ নয়, নিজের ব্যবসার প্রসার ঘটাতেই প্রধান উপদেষ্টার এ সফর। ২২ তারিখ থেকে ড. ইউনূস যতদিন নিউইয়র্কের মাটিতে থাকবেন আমাদের রূপ হবে ভয়ংকর। তাদের সঙ্গে যারা আসছেন তাদের নিউইয়র্কের মাটিতে যেখানেই পাবো সেখানেই এ দেশের আইনের আওতায় প্রতিহত করবো।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পাঁচ রাজনৈতিক নেতা—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির; জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের; জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধিদলে যোগ দেবেন জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান।

২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা। আগামী ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31