IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> জাতীয় >> লিড নিউজ >> আজ হজ প্যাকেজ ঘোষণা, খরচ কমছে

আজ হজ প্যাকেজ ঘোষণা, খরচ কমছে


ধূমকেতু নিউজ ডেস্ক : আলোচনায় বিমান ভাড়ার লাগাম কিছুটা টানা সম্ভব হয়েছে। ফলে এবার পবিত্র হজের (২০২৬ সালে) খরচ গতবারের চেয়ে কমছে। সরকারিভাবে পৃথক তিনটি হজ প্যাকেজ থাকবে। বেসরকারি ব্যবস্থাপনার প্যাকেজও সরকার ঘোষণা করবে। তবে এবার সরকারের বেঁধে দেওয়া প্যাকেজের নিচে কোনো এজেন্সি দর ঠিক করতে পারবে না।

গতবার সরকারি ব্যবস্থাপনায় ১ নম্বর প্যাকেজের অধীনে পবিত্র হজব্রত পালনে খরচ হয়েছিল চার লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। দ্বিতীয় প্যাকেজে পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ হয়েছে চার লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, আজ রোববার বিকেলে সচিবালয়ে হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত নির্বাহী কমিটির সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। সভায় অনুমোদন পেলে আজই হজ প্যাকেজের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

সূত্রের দাবি, এবার একটি বাড়িয়ে তিনটি সরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হবে। প্রথম প্যাকেজে হোটেল থাকবে হারাম শরিফ থেকে ৫০০-৭০০ মিটার দূরত্বে। গতবারের দ্বিতীয় প্যাকেজের সুবিধা বাড়িয়ে এটি করা হচ্ছে এবং ব্যয় হবে সবচেয়ে বেশি।

দ্বিতীয় প্যাকেজে হারাম শরিফ থেকে দুই কিলোমিটারের মধ্যে থাকবে আবাসন সুবিধা। এটি গতবারের প্যাকেজ-১ এর হালনাগাদ সংস্করণ। আর তৃতীয় প্যাকেজ হবে আজিজিয়া এলাকায় আবাসন সুবিধার। এটি সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজ।

বিমান ভাড়া নিয়ে টানাপোড়েন
এবারের হজ পালনে ধর্ম মন্ত্রণালয় বিমানের ভাড়া এক হাজার ১০০ ডলারের (প্রায় ১ লাখ ৩৪ হাজার টাকা, শুল্ক ছাড়া) প্রস্তাব দেয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এটি এক হাজার ২০০ ডলার করতে চাইলে সংকট তৈরি হয়। তবে উভয় মন্ত্রণালয় আলোচনার মাধ্যমে ভাড়া কমাতে একমত হয়েছে।

গতবার বিমান ভাড়া ছিল এক লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। এবার তা ৮ থেকে ১০ হাজার টাকা কমতে পারে বলে জানা গেছে।
ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন বলেন, বিমান ভাড়া নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড ও সিভিল এভিয়েশনের ফি কমানোর বিষয় বিবেচনাধীন। রোববার চূড়ান্ত প্যাকেজ ঘোষণায় বিস্তারিত থাকবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, হজযাত্রীদের স্বার্থে আমরা ভাড়া যতটা সম্ভব কমানোর চেষ্টা করেছি।

নিবন্ধনে ধীরগতি
পবিত্র হজ আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে হতে পারে। বাংলাদেশ সরকার আগামী ১২ অক্টোবরের মধ্যে পুরো টাকা জমা দিয়ে নিবন্ধনের নির্দেশনা দিয়েছে। গত ২৭ জুলাই থেকে প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত সরকারিতে ৯৫৪ ও বেসরকারি ব্যবস্থাপনায় এক হাজার ১৩৫ জন নিবন্ধন করেছেন।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, প্যাকেজ ঘোষণা দেরির কারণে গতি পাচ্ছে না নিবন্ধন। আশা করছি, প্যাকেজ ঘোষণার পর নিবন্ধনে ভালো সাড়া মিলবে।

এবার সরকারি-বেসরকারি মিলে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। উচ্চ খরচের কারণে গত দুইবার বাংলাদেশ তার কোটা পূরণ করতে পারেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31