IMG-LOGO

রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজশাহীতে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচিবাঘায় পদ্মা পাড়ে তিন দিনের নৌকা বাইচ উৎসব প্রথম বাংলার বাঘ, নিরাপত্তা নিয়ে প্রশ্নআজকের শিক্ষার্থীরাই আগামী দিনে নেতৃত্ব দিবে ভূমিমন্ত্রী মিনুশিক্ষা, নৈতিকতা ও বিশ্বমানের নাগরিক গড়ার ওপর ভূমিমন্ত্রীর গুরুত্বারোপরাজশাহী মহানগরীর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান (৩য় পর্যায়) প্রকল্পের সমীক্ষা বিষয়ক কর্মপরিকল্পনানন্দীগ্রামে বিনামূল্যে চক্ষু শিবিরচারঘাটে অধিকাংশ ডাকঘরে নেই নিজস্ব ভবন সাইনবোর্ডে ডিজিটাল লিখা থাকলেও নেই র্কায্যক্রমরহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে মজিবুর সভাপতি, আব্বাস সম্পাদক নির্বাচিতমটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনশিমলা পার্কের সুরক্ষা নিশ্চিতসহ পাখির আবাসস্থল রক্ষার দাবিপ্রজ্ঞা, গবেষণা ও কবিতার মেলবন্ধন: বাল্যবন্ধু ড. শহীদুল জাহীদকে নিয়ে গর্ববিশ্ব পরিযায়ী পাখি দিবসে সিংড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণপ্রথম স্ত্রীর বাড়ি যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধেআবার আলোচনায় পুরোনো প্রেম,অভিনেত্রী তমা মির্জার প্রশংসায় পরিচালক রায়হান রাফীরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ
Home >> জাতীয় >> টপ নিউজ >> মালিবাগে বাসা থেকে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার

মালিবাগে বাসা থেকে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর মালিবাগের বকশীবাগ এলাকার বাসা থেকে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুরভী আক্তার মাহফুজা (২১)। গতকাল সোমবার বিকেলে প্রথমে অজ্ঞাতপরিচয় হিসেবে তার লাশ উদ্ধার করা হয়। পরে রাতে তার পরিচয় জানা যায়। ঘটনার পর থেকে তার স্বামী আশিকুর রহমান মোল্লা পলাতক রয়েছেন।

শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম সমকালকে বলেন, বকশীবাগের মসজিদ এলাকার ৪৯৩/এ নম্বর বাসার নিচতলায় স্বামীর সঙ্গে থাকতেন মাহফুজা। তারা দুজনই স্থানীয় একটি টেইলার্সে কাজ করতেন। সেই পরিচয়ের সুবাদে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বিয়ে করেন। ঘটনাস্থল বাসাটিতে তারা একসঙ্গে থাকতেন। গতকাল তাদের ঘর থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। সন্দেহ হওয়ায় লোকজন পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘর থেকে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পুলিশের এ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছেন আশিকুর রহমান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

মৃত তরুণীর ভাই হৃদয় খান জানান, শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামে তাদের বাড়ি। বাবার নাম নুরুল হক খান। ছয় বছর আগে সুরভীর বিয়ে হয়। আশিকুর ঢাকার কেরানীগঞ্জে টেইলার্সে কাজ করতেন। সেখানে সুরভীও কাজ করতেন। মেহেদি হাসান নামে চার বছরে একটি ছেলে সন্তান রয়েছে তাদের। দুই বছর আগেও স্ত্রীকে ব্যাপক মারধর করেছিলেন আশিক। তখন আশিকের সংসার করবে না বলে জানালেও পরবর্তীতে আবার সংসার করতে রাজি হয় সুরভী। এরপর থেকেই বাবা-মা এবং ভাই-বোনের সঙ্গে আর যোগাযোগ ছিল না সুরভীর। সোমবার পুলিশের মাধ্যমে তারা খবর পান। এরপর গ্রাম থেকে ঢাকায় এসে মালিবাগের বাসায় বোনের বস্তাবন্দি লাশ দেখতে পান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930