IMG-LOGO

রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজশাহীতে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচিবাঘায় পদ্মা পাড়ে তিন দিনের নৌকা বাইচ উৎসব প্রথম বাংলার বাঘ, নিরাপত্তা নিয়ে প্রশ্নআজকের শিক্ষার্থীরাই আগামী দিনে নেতৃত্ব দিবে ভূমিমন্ত্রী মিনুশিক্ষা, নৈতিকতা ও বিশ্বমানের নাগরিক গড়ার ওপর ভূমিমন্ত্রীর গুরুত্বারোপরাজশাহী মহানগরীর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান (৩য় পর্যায়) প্রকল্পের সমীক্ষা বিষয়ক কর্মপরিকল্পনানন্দীগ্রামে বিনামূল্যে চক্ষু শিবিরচারঘাটে অধিকাংশ ডাকঘরে নেই নিজস্ব ভবন সাইনবোর্ডে ডিজিটাল লিখা থাকলেও নেই র্কায্যক্রমরহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে মজিবুর সভাপতি, আব্বাস সম্পাদক নির্বাচিতমটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনশিমলা পার্কের সুরক্ষা নিশ্চিতসহ পাখির আবাসস্থল রক্ষার দাবিপ্রজ্ঞা, গবেষণা ও কবিতার মেলবন্ধন: বাল্যবন্ধু ড. শহীদুল জাহীদকে নিয়ে গর্ববিশ্ব পরিযায়ী পাখি দিবসে সিংড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণপ্রথম স্ত্রীর বাড়ি যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধেআবার আলোচনায় পুরোনো প্রেম,অভিনেত্রী তমা মির্জার প্রশংসায় পরিচালক রায়হান রাফীরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ
Home >> জাতীয় >> লিড নিউজ >> ঢাকা ও আশপাশের জেলায় নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন

ঢাকা ও আশপাশের জেলায় নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সোহেল তাজ

তিনি বলেন, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি। সকাল থেকে তারা মাঠে তৎপর রয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছে বিজিবি সদস্যরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে সরকার। অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে ন্যূনতম ছাড় না দেওয়ার মনোভাব নিয়ে সাজানো হচ্ছে নিরাপত্তা বলয়। এর অংশ হিসেবে রাজধানী ঢাকার ভেতর ও প্রবেশপথগুলোতে আজ বুধবার থেকেই কড়া নজরদারি শুরু হচ্ছে।

সূত্রমতে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রবেশপথগুলোতে যে কোনো ধরনের জমায়েত ঠেকাতে কাউকে দাঁড়াতেই দেওয়া হবে না।

এদিকে, গত কয়েকদিন ধরেই রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় ঝটিকা মিছিল, হাতবোমা বা ককটেলের বিস্ফোরণ এবং যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে। তবে, পুলিশ কর্মকর্তারা বলছেন, ১৩ নভেম্বরের ‘কথিত’ ওই কর্মসূচি ঘিরে আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভয়েরও কারণ নেই। যে কোনো ধরনের অরাজকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক থাকবে। ‘সন্ত্রাসী’দের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এই কর্মসূচি ঘিরে অরাজকতা ঠেকাতে সন্দেহভাজন ব্যক্তি দেখলেই আইনের আওতায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি এ ক্ষেত্রে সাধারণ মানুষেরও সহায়তা চেয়েছে সরকার।

এছাড়া, সারা দেশে সহিংসতা ও অগ্নিসংযোগের মতো নাশকতার ঘটনাকে বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণার পর থেকেই সারা দেশে পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করেছেন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায়ও ১৩ নভেম্বরের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্যরা ছাড়াও আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী, র্যাবের ডিজি এ কে এম শহিদুর রহমানসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর গত ৩ দিনে ঢাকায় অন্তত ১৮টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ছাড়াও অন্তত দুটি জায়গায় পুলিশকে লক্ষ্য করে এ হামলা হয়। গত শনিবার থেকে গত সোমবার সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় গতকাল পর্যন্ত অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও গতকাল ভোরে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ভেতরে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন বাসটির চালক।

ডিএমপির এক কর্মকর্তা বলেছেন, ককটেল নিক্ষেপ ও গাড়িতে অগ্নিসংযোগে জড়িত সন্দেহে এখন পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বড় একটা অংশ ঢাকার বাইরে থেকে এসেছিল। অনেকে নাশকতা ঘটিয়ে দ্রুতই ঢাকার বাইরে চলে যাচ্ছে। বেশকিছু পথশিশুকেও ককটেল বিস্ফোরণে ব্যবহার করা হয়েছে। তবে, মোটরসাইকেলে চড়ে যাতে ককটেল ছুড়ে বা গাড়িতে আগুন দিয়ে পালাতে না পারে, সেজন্য টহলের পাশাপাশি চেকপোস্টও বাড়ানো হয়েছে। নানা বেশে দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ওই কর্মকর্তা আরও বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে। পুরনো নানা ভিডিও পোস্ট করে ১৩ নভেম্বর ঘিরে আতঙ্ক ছড়ানো হচ্ছে। তবে এসব বন্ধে পুলিশের সাইবার ইউনিটগুলো কাজ করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930