IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অসুস্থ বিএনপি নেতা মাসুদের পাশে রাসিক প্রশাসকবিয়ে করলেন শিশুশিল্পী লুবাবারাজশাহীতে দুই মাসে ১৫ নারী ও শিশু নির্যাতিতগোমস্তাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নলকূপ চালকের মৃত্যু৫ বছরে ২৫ কোটি’বৃক্ষরোপণ: রাজশাহীতে মহাসড়কের পাশে কর্মসূচি শুরুতানোরে অবৈধভাবে তেল মজুদ বাড়তি দামে বিক্রির দায়ে জরিমানানন্দীগ্রামে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানাগোমস্তাপুরে মাদক বিরোধী মানববন্ধন‘পাচার হওয়া অর্থ ফেরত এনে জনকল্যাণে ব্যয় করা হবে’পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটকধামইরহাট থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটকধামইরহাটে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীনাচোলে হেরোইন ও গাঁজাসহ আটক ৪জনসরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরাকুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ
Home >> জাতীয় >> লিড নিউজ >> ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে মরক্কো গেলেন আইজিপি

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে মরক্কো গেলেন আইজিপি

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিপিএম ইন্টারপোলের ৯৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে মরক্কোর উদ্দেশ্যে রোববার (২৩ নভেম্বর) সকালে ঢাকা ত্যাগ করেছেন।

ইন্টারপোলের সদস্যভুক্ত বিশ্বের ১৯৬ দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে চার দিনব্যাপী এ সম্মেলন ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত হবে

সম্মেলনে আইজিপি তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তিনি সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন এবং ইনফরমেশন শেয়ারিং (তথ্য আদান-প্রদান), যৌথ কার্যক্রম, সক্ষমতা উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ ইত্যাদি বিষয়ে মতবিনিময় করবেন।

ইন্টারপোলের সাধারণ অধিবেশন বৈশ্বিক পরিসরে পুলিশি সহযোগিতার সর্ববৃহৎ আয়োজন।

সম্মেলনে সন্ত্রাসবাদ প্রতিরোধ, সাইবার অপরাধ দমন, মানবপাচার, অর্গানাইজড ক্রাইম (সংঘবদ্ধ অপরাধ), ট্রান্সন্যাশনাল ক্রাইম (সীমান্তপারের অপরাধ), পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক সমন্বয়সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে নীতিনির্ধারণী আলোচনা অনুষ্ঠিত হয়।

ইন্টারপোলের বার্ষিক সম্মেলনে সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা একত্র হয়ে সংস্থাটির নীতি, কার্যপদ্ধতি, বাজেট এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সিদ্ধান্ত নেন।

ইন্টারপোলের এবারের সাধারণ অধিবেশনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি, বহুপাক্ষিক সহযোগিতা এবং বৈশ্বিক অংশীদারত্ব আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

আইজিপি সম্মেলন শেষে আগামী ৩০ নভেম্বর দেশে ফিরবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news