IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অসুস্থ বিএনপি নেতা মাসুদের পাশে রাসিক প্রশাসকবিয়ে করলেন শিশুশিল্পী লুবাবারাজশাহীতে দুই মাসে ১৫ নারী ও শিশু নির্যাতিতগোমস্তাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নলকূপ চালকের মৃত্যু৫ বছরে ২৫ কোটি’বৃক্ষরোপণ: রাজশাহীতে মহাসড়কের পাশে কর্মসূচি শুরুতানোরে অবৈধভাবে তেল মজুদ বাড়তি দামে বিক্রির দায়ে জরিমানানন্দীগ্রামে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানাগোমস্তাপুরে মাদক বিরোধী মানববন্ধন‘পাচার হওয়া অর্থ ফেরত এনে জনকল্যাণে ব্যয় করা হবে’পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটকধামইরহাট থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটকধামইরহাটে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীনাচোলে হেরোইন ও গাঁজাসহ আটক ৪জনসরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরাকুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ
Home >> জাতীয় >> লিড নিউজ >> সালমান এফ রহমান, তার ভাই, ছেলেসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

সালমান এফ রহমান, তার ভাই, ছেলেসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

ধূমকেতু নিউজ ডেস্ক : আমদানি-রপ্তানি ব্যাবসার নামে সরকারের দুই হাজার ৮৫৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ভাই, ছেলেসহ ৯৪ জনের বিরুদ্ধে চারটি মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার কমিশন এই চারটি মামলার অনুমোদন দিয়েছে। অনুসন্ধান কর্মকর্তারা শিগ্‌গির কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাগুলো দায়ের করবেন। আজ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

আসামির তালিকায় থাকা সালমান এফ রহমানের বড় ভাই সোহেল এফ রহমান বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। তার ছেলে আহমেদ শায়ান এফ রহমান সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে আর আর গ্লোবাল ট্রেডিং এফজেডই এর মালিক। সোহেল এফ রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানকেও আসামি করা হচ্ছে। তিনিও আরআর গ্লোবাল ট্রেডিং এফজেডই এর মালিক। জনতা ব্যাংকের ঢাকাস্থ স্থানীয় শাখাসহ ব্যাংকের সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদেরকেও আসামি করা হচ্ছে। সালমান এফ রহমান বর্তমানে কারাগারে আছেন।

দুদক জানায়, বেক্সিমকো গ্রুপের সহযোগী চারটি কোম্পানি বাংলাদেশ ব্যাংকের রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) আওতায় আমদানি-রপ্তানি ব্যা–বসা পরিচালনা করে বেআইনিভাবে দুই হাজার ৮৫৭ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাৎ করেছে। নতুন কোম্পানি হিসেবে ইডিএফ সুবিধা না পাওয়ার কথা থাকলেও প্রভাব খাটিয়ে বেআইনিভাবে সরকারি তহবিল থেকে ওই ২ হাজার ৮৫৭ কোটি ৯৩ লাখ টাকার ঋণ নেওয়া হয়েছিল। পরে চার কোম্পানির আমদানি রপ্তানি ব্যাবসা চালু থাকলেও এই টাকা পরিশোধ করা হয়নি।
দুদক আইন অনুযায়ী, যা আত্মসাৎ করা হয়েছে। ওই চার কোম্পানি হলো- ইয়েলো অ্যাপারেলস লিমিটেড, পিংক মেকার লিমিটেড, অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড ও বে সিটি অ্যাপারেলস লিমিটেড।

দুদকের অনুসন্ধান থেকে জানা গেছে, অভিযুক্তকরা পরস্পর যোগসাজশে রাজধানীর মতিঝিলের জনতা ব্যাংকের স্থানীয় শাখা থেকে ইডিএফের আওতায় ঋণ অনুমোদন করিয়ে পরে তা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। তারা বাংলাদেশে ব্যাংকের এলসির (ঋণপত্র) মাধ্যমে নিজেদের মধ্যেই কাগুজে আমদানি-রপ্তানি দেখিয়ে অ্যাকমোডেশন বিল তৈরি করেছেন, যা বেআইনি।

ইয়েলো অ্যাপারেলস লিমিটেড ইডিএফের আওতায় ঋণের নামে ৪১৬ কোটি ৩১ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাৎ করে। এই অর্থ আত্মসাতের অভিযোগে ২৩ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করবেন দুদকের প্রধান কার্যালয়ের উপ-রিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন। পিংক মেকার লিমিটেড ঋণের নামে ৬৭৫ কোটি ৩২ লাখ ৯৩ হাজার টাকা আত্মসাৎ করেছে। অভিযোগে ২০ জনের বিরুদ্ধে মামলা করবেন দুদক সহকারী পরিচালক সাজ্জাত হোসেন। অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড ঋণের নামে আত্মসাৎ করেছে ৭১৯ কোটি ১৫ লাখ টাকা। এই অভিযোগে ২৪ জনের বিরুদ্ধে মামলা করবেন দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম। ইডিএফের আওতায় ব্যাবসা পরিচালনা করে বে সিটি অ্যাপারেলস লিমিটেড ঋণের নামে এক হাজার ৪৭ কোটি ১৩ লাখ টাকা আত্মসাৎ করেছে। এই অভিযোগে ২৭ জনের বিরুদ্ধে মামলা করবেন দুদক উপ-সহকারী পরিচালক রোমান উদ্দিন।

অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭ (এ)/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন- ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন- ২০১২ ৪(২) ও (৩) ধারার মামলাগুলো দায়ের করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news