IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদের
Home >> জাতীয় >> লিড নিউজ >> দিপু হত্যা: লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া ইয়াছিন গ্রেপ্তার

দিপু হত্যা: লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া ইয়াছিন গ্রেপ্তার

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নীটওয়্যার বিডি লিমিটেডের শ্রমিক দিপু চন্দ্র দাস (২৮) হত্যাকাণ্ডের ঘটনায় নেতৃত্বদানকারী ইমাম ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে ডিএমপির সহযোগিতায় ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইয়াছিন আরাফাত ভালুকা থানার দক্ষিণ হবিরবাড়ি (কড়ইতলা মোড়) এলাকার গাজী মিয়ার ছেলে। হত্যাকাণ্ডের পর তিনি ১২ দিন দেশের বিভিন্ন মাদ্রাসায় আত্মগোপনে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন।

পুলিশ জানায়, ঘটনার দিন পাইওনিয়ার ফ্যাক্টরির গেটে স্লোগান দিয়ে লোক জড়ো করার পেছনে মূল ভূমিকা ছিল ইয়াছিনের। উত্তেজিত জনতাকে উসকানি দিয়ে তিনি দিপুকে নির্মমভাবে মারধর করেন। দিপুকে হত্যার পর তার নিথর দেহ রশি দিয়ে টেনে-হিঁচড়ে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নিয়ে যাওয়া এবং সেখানে লাশ পোড়ানোর ঘটনায় তিনি সরাসরি নেতৃত্ব দেন।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইয়াছিন আরাফাত ভালুকার স্থায়ী বাসিন্দা হলেও গত প্রায় ১৮ মাস ধরে তিনি উপজেলার কাশর এলাকায় শেখবাড়ি মসজিদে ইমামতি এবং মদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন। গত ১৮ ডিসেম্বর হত্যাকাণ্ড সংঘটনের পর তিনি আত্মগোপনে চলে যান। ১২ দিন পলাতক অবস্থায় তিনি ঢাকার ডেমরার বিভিন্ন মাদ্রাসায় অবস্থান নেন এবং পরিচয় গোপন করে ‘সুফফা মাদ্রাসা’ নামে একটি প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগদান করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31