IMG-LOGO

বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় মহিলাসহ আহত-১০, ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত ইউএনওর গাড়ি!রুয়েটের ৭ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’রামেবির ভিসিকে জোর করেপদত্যাগ করানোর অভিযোগইংরেজি সাহিত্যের একজন”মাস্টার মশাই” অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভাবাউয়েটে আই-ইইই দিবস ২০২৬ উদযাপিতপরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ইসলামিয়া সরকারি কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচিগোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাগল,গরু বসতঘরসহ পুড়ে দিনমজুরের সর্বস্ব ছাইসিরাজগঞ্জে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমীর ৫০ বছর পূর্তি উদযাপনরাজশাহীতে অনুমোদনহীন ভবনের ছাদে সুইমিংপুল, অপসারণে বাধা ও আরডিএ চেয়ারম্যানকে হুমকীবাগমারায় চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, যুবক পলাতকরাজশাহীতে বাড়ির নির্মাণাধীনটয়লেট ভেঙ্গে দেওয়ার অভিযোগ১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা‘সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে’ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থানসিরাজগঞ্জে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রম
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘সত্যি সংস্কার চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে’

‘সত্যি সংস্কার চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : গণভোটে অবশ্যই সবাইকে অংশ নিতে হবে উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদের ‘হ্যাঁ’ বলতে হবে।

রোববার (১১ জানুয়ারি) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নাগরিক পদক-২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ওই একই দিনে যে দ্বিতীয় ভোটটা দেবেন, সেটা হচ্ছে গণভোট। এটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতার যে বাঁক আছে, সেই বাঁকটাকে শাসকগোষ্ঠীর থেকে জনগণের দিকে বাঁক খাওয়ানোর একটা সিদ্ধান্তের সময়। এই গণভোটে অবশ্যই সবাই অংশ নেবেন এবং যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদের হ্যাঁ বলতে হবে।

এ প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা আরও বলেন, যদি ‘হ্যাঁ’ না বলি, চুপ করে বসে থাকি, নিষ্ক্রিয় থাকি বা ‘না’ বলি, তাহলে ক্ষমতার যে ভারসাম্যটা আনার প্রয়োজন এই সমাজে, সেই ভারসাম্যটা আনার সুযোগটা আরও অনেক বছরের জন্য হয়তো আমরা মিস করে ফেলব। কাজেই যে সংস্কারগুলোর প্রস্তাব করা হয়েছে, নিজেরা পড়বেন, বুঝবেন। এগুলোর ব্যাপারে কিন্তু সরকারের পক্ষ থেকে অনেক প্রচারণা, অনেক ব্যাখ্যামূলক নোট প্রস্তুত করে আপনাদের দেওয়া হচ্ছে। গণভোটে সবাকেই অংশ নিতে হবে এবং আপনার মতামত জানাতে হবে। যদি সংস্কার চান তাহলে গণভোটে যেতে হবে। সংস্কারের পক্ষে মতামত জানাতে হবে।

তিনি বলেন, গণভোটে সংস্কারের যে প্রস্তাবগুলো আছে, যদি সত্যি ক্ষমতার ভর শাসকগোষ্ঠীর কাছ থেকে জনগণের কাছে নিতে চান, তাহলে সংস্কারের পক্ষে থাকবেন। আমাদের অনেক ভয়ভীতি দেখানো হবে, যাতে নির্বাচনে আমরা না যাই। ভোটার যাতে ভীত হয় তার কিছু আলামত তো ইতিমধ্যেই আমরা পেয়েছি। এই ভয়কে জয় করেছিল বলেই কিন্তু জুলাই–আগস্ট সফল হয়েছে। এর আগেও কিন্তু আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনগুলো চূড়ান্ত সফলতার মুখ দেখেনি, তার কারণ হচ্ছে ভয়কে তারা জয় করতে পারে নাই। নানা রকম মাধ্যমে ভয় দেখানো অব্যাহত ছিল। এখনো কিন্তু ভয় দেখানো হচ্ছে।

নির্বাচনে তরুণ সমাজ একটা বড় ভোটের অংশ উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, এই তরুণ সমাজ যেভাবে আমাদের স্বৈরতন্ত্রের স্বৈরাচারের কবল থেকে বের করে এনেছে, এই তরুণ সমাজকে সেভাবেই গণতন্ত্রের ভিত সংস্কারের মাধ্যমে শক্তভাবে প্রস্তুত করতে হবে। শুধু স্বৈরাচার চলে গেল তাতে খুশি হয়ে বসে থাকার কোনোই সুযোগ নাই।… ফলে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সফল হওয়ার সঙ্গে সঙ্গে দেশে গণতন্ত্র চলে আসে না। গণতন্ত্র চলে আসতে প্রত্যেক নাগরিককে তার ভোটাধিকার প্রয়োগে সচেতন এবং সতর্ক হতে হয়।

যাঁরা পুরস্কার পাবেন তাদের আগাম অভিনন্দন জানিয়ে উপদেষ্টা বলেন, পুরস্কার পেলে আপনি আরও লাইমলাইটে আসেন, আপনার দায়িত্ব আরও বেড়ে যায়, লোকে দেখে যে আপনি আরও ভালো করে কাজ করতে পারছেন কি না। ফলে পুরস্কার একটা দায়িত্বেরও বিষয়, এটা দায়িত্বের মাত্রাটাকে বাড়িয়ে দেয়।

পদক প্রদান অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান, লেখক ও বুদ্ধিজীবী অধ্যাপক সলিমুল্লাহ খান, স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930