IMG-LOGO

সোমবার, ৮ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার‘পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার’রাজশাহীর সার্বিক নিরাপত্তায় আটদফা দাবীতে স্মারকলিপি প্রদাননিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, ২ মাদক কারবারি গ্রেপ্তারগোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালাসিংড়ায় মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন মেয়াদে সাজাঢাকায় প্রতিদিন ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ সম্ভব: মির্জা ফখরুলরাণীনগরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতাররাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির সাজারাণীনগরে পৃথক অভিযানে দুইজন গ্রেফতার ॥ গাঁজা উদ্ধার‘ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে হবে’মান্দায় আম পাড়া নিয়ে বিরোধেবৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২গোমস্তাপুরে কৃষক সমাবেশনানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু আজইন্টার্ন চিকিৎসকদের ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার’

‘পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার’

ধূমকেতু নিউজ ডেস্ক : সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শক্তভাবে পুশইন প্রতিহত করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, পুশইন বন্ধে ভারত সরকারকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার।

সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
কারওয়ানবাজারে সিগন্যাল অমান্যে নিষেধ দেওয়ায় ট্রাফিক পুলিশকে মারধর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের পুশইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত করছে। নিয়ম না মেনে পুশইনের চেষ্টা গ্রহণযোগ্য নয়। পুশইন বন্ধে ১২ থেকে ১৩টি চিঠি দেওয়া হয়েছে ভারতকে। ইলিগ্যাল (অবৈধ) যারা আছে তাদের ফেরত দেওয়ার প্রক্রিয়া আছে। সেটা মেনেই ভারতকে কাজ করতে হবে। পুশইন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শিশু, নারীসহ বিভিন্ন ব্যক্তিকে ঠেলে পাঠানো ঠেকাতে সম্প্রতি বাংলাদেশের ২৬ জেলার সীমান্তে বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ২৪ ঘণ্টা তারা সীমান্ত পাহারা দিচ্ছেন। সীমান্তের বিভিন্ন জায়গায় স্থানীয় লোকজনও তাদের সহযোগিতা করছেন।

ভারত থেকে পুশইনের মধ্যে সোমবার থেকে আগামী ১১ জুন পর্যন্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে। বিজিবি জানিয়েছে, সম্মেলনে অবৈধ পুশইন, সীমান্তে বাংলাদেশি হত্যা ও সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031