IMG-LOGO

রবিবার, ৫ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অদম্য ইরানি জাতি আজ এক কণ্ঠে উচ্চারণ করেছে—‘ইয়া লাসারাতিল হুসাইন (আ.)দেশে হামের উপসর্গে ৭ মৃত্যু৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারিসবার জন্য নিরাপদ আবাসন, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল রাজশাহী গঠন নগর সংলাপরাজশাহীতে আরএমসি চ্যাম্পিয়নস কাপের পুরস্কার বিতরণরাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দনপাওয়ার টিলারে মিলল ২৮৩ বোতল ভারতীয় সিরাপপাউবো প্রধান প্রকৌশলী ড. মোহাম্মদ আবুল হোসেনকে ঠিকাদার সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছাচাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন গ্রেপ্তাররাণীনগরে নগদ অর্থসহ বিভিন্ন অনুদান বিতরণঅশ্রুসিক্ত ভালোবাসায় খামেনির জানাজায় উপস্থিত ছিলেন তিন পুত্ররাজশাহী মহানগরীতে কিশোর গ্যাঙের ৬ সদস্য গ্রেপ্তারনিয়ামতপুরে ১০০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ২৬ লিটার চোলাই মদ জব্দফুলবাড়ী সফরে নরওয়ের রাষ্ট্রদূত, স্কুল পরিদর্শন ও আদিবাসীদের সঙ্গে মতবিনিময়মান্দায় অসুস্থ রোগীদের মাঝে অনুদানে চেক বিতরণ
Home >> জাতীয় >> টপ নিউজ >> দেশে হামের উপসর্গে ৭ মৃত্যু

দেশে হামের উপসর্গে ৭ মৃত্যু

লাশ, শিশুর লাশ, মরদেহ, মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ জন।

রোববার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৪৫টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৩টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৩৮টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১০৬টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯২৫। এই সময়ে ৮৭৮টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯০৪টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ৬১৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৬৩২।

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৮ হাজার ৮৪৪ রোগী, যাদের মধ্যে ৮৫ হাজার ১২২ জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930