IMG-LOGO

শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরবেন, ফাঁসি কার্যকর হবে’‘শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর’ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনাররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ইরানে রাতভর দফায় দফায় বিস্ফোরণপর্তুগালের বিদায়ে নীরবতা ভাঙলেন ব্রুনোরাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দপানের বরজে কীটনাশক প্রয়োগ করে কৃষকের ২ লাখ টাকার ক্ষতির অভিযোগজমঈয়তে আহলে হাদীস রাজশাহী মহানগরীর সভাপতি প্রফেসর ইফতিখার ও সাঃ সম্পাদক ড. আব্দুর রশিদরাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস -২০২৬ উৎযাপনআওয়ামী লীগ নেতার সহায়তায় জমি দখল, চাচার বিরুদ্ধে মুখ খুললেন মুনিরা ন্যান্সিইরানে নতুন মার্কিন হামলায় নিহত ১৪পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীপুঠিয়ায় ১২ বছরের শিশু ধর্ষণের শিকারগাছ বিক্রির অর্থ নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর’

‘শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর’

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর খুব শিগগিরই খুলে দেওয়া হবে। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নতুন কমিটিও গঠন করা হয়েছে।

আজ শুক্রবার সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই জাদুঘরের কমিটি কিছুটা এলোমেলো ছিল। বর্তমানে নতুন করে কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে সংসদে সিদ্ধান্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

তিনি আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট পলাতক হাসিনার সরকার দেশের সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে। তাদের সময়ে দেশের শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের মতামতের কোনো মূল্যায়ন ছিল না, নির্বাচনের নামে প্রহসন চলেছে। একই সঙ্গে কোটি কোটি টাকা লুটপাট করে ব্যাংক ও বীমা খাতকে ধ্বংস করা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

সংস্কৃতিমন্ত্রী কুমিল্লার ময়নামতি জাদুঘরের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শালবন বিহার ঘুরে দেখেন। এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার উপস্থিত ছিলেন।

এ ছাড়া অন্যান্যের মধ্যে সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ভিপি আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আবুল বাশারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930