IMG-LOGO

শনিবার, ১১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমি মরে গেলে ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি’ভোটার হতে চাইলে পরিবারের সবার এনআইডি দিতে হবেটানা বর্ষণে বিপর্যস্ত কক্সবাজার: বন্যা ও পাহাড়ধসে মৃত্যু ২৬মহাদেবপুরে গলায় ফাঁস দিয়ে মানষিকভারসাম্য যুবকের আত্মহত্যাতানোরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতাররাণীনগরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধারমান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগবন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের‘আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরবেন, ফাঁসি কার্যকর হবে’‘শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর’ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনাররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ইরানে রাতভর দফায় দফায় বিস্ফোরণপর্তুগালের বিদায়ে নীরবতা ভাঙলেন ব্রুনোরাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ
Home >> জাতীয় >> লিড নিউজ >> ভোটার হতে চাইলে পরিবারের সবার এনআইডি দিতে হবে

ভোটার হতে চাইলে পরিবারের সবার এনআইডি দিতে হবে

ইসি, নির্বাচন কমিশন

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি ঠেকাতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে কেউ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চাইলে পিতামাতা ছাড়াও পরিবারের অন্য সব সদস্যের এনআইডির তথ্য দিতে হবে। রোহিঙ্গাসহ বিদেশি নাগরিকদের অবৈধভাবে এনআইডি পাওয়ার পথ বন্ধ করতেই এমন পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

এদিকে, এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার কথাও ভাবছে ইসি। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে। আইন ও বিধিমালায় আগে থেকেই নবায়নের বিষয়টি থাকলেও এতদিন সেটি বাধ্যতামূলক করা হয়নি। তবে নানা জটিলতায় এখন বাধ্যতামূলক করা করা হচ্ছে।

ইসি সূত্র জানিয়েছে, সাধারণত এনআইডি পাওয়ার জন্য নিবন্ধিত হয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হয়। এনআইডি নিবন্ধন ফরমে বর্তমানে কেবল পরিবারের সদস্যদের মধ্যে পিতা ও মাতার এনআইডির তথ্য দিতে হয়। আগামী দিনে পরিবারের অন্য সদস্য তথা ভাইবোনের তথ্যও দিতে হবে। এর মধ্য দিয়ে একটি ‘ফ্যামিলি ট্রি’ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

ইসির এনআইডি নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ঠেকাতে চট্টগ্রাম অঞ্চলে বিশেষ ফরমের মাধ্যমে ভোটার বা এনআইডি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফলে চট্টগ্রাম অঞ্চল থেকে রোহিঙ্গাদের এনআইডি নেওয়া কঠিন হয়ে পড়েছে। যার কারণে রোহিঙ্গারা এখন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে অবৈধভাবে ও দালালদের মাধ্যমে এনআইডি সংগ্রহ করে ভোটার তালিকায় যুক্ত হয়ে যাচ্ছেন।

রোহিঙ্গারা ছাড়াও বাংলাদেশে বসবাসরত অন্য দেশের নাগরিকরাও মাঝেমধ্যে জালিয়াতির মাধ্যমে এনআইডি হাতিয়ে নেয়। এ ছাড়া দেশের নাগরিকরাও অনেক সময় অনৈতিক কারণে পিতামাতার নাম বা তথ্য পরিবর্তনের আবেদন করেন। অনেকেই ভুয়া কাগজপত্র সংগ্রহ ও জমা দেন। ভাইবোনের এনআইডির তথ্যও জমা নিলে সেটা আর করতে পারবেন না। কেননা, ভাইবোনের এনআইডিতে পিতামাতার নাম ও তথ্য যা আছে, সবার তথ্য সার্ভারে অন্তর্ভুক্ত করে সহজেই যাচাই করা যাবে। ফলে রোহিঙ্গাসহ বিদেশিদের এনআইডি হাতিয়ে নেওয়ার সুযোগ কমবে। অন্যদিকে, দেশের নাগরিকদের এনআইডি সংশোধন-সংক্রান্ত জালিয়াতিও রোধ করা যাবে।

কর্মকর্তারা আরও জানান, পরিবারের সবার তথ্য একসঙ্গে থাকলে এনআইডি সংশোধনের হার কমে যাবে, সবার তথ্য পাওয়া যাবে মুহূর্তেই। এতে বিভিন্ন সেবা প্রতিষ্ঠান সহজেই ব্যক্তির পরিচয় আরও সুনির্দিষ্টভাবে যাচাই-বাছাই করতে পারবে।

এ প্রসঙ্গে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সমকালকে বলেছেন, ‘ফ্যামিলি ট্রি’ ব্যবস্থা চালুর বিষয়টি বর্তমানে পর্যালোচনায় রয়েছে। প্রক্রিয়া শেষ হলে দ্রুতই এটি বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, এই প্রক্রিয়ায় কেউ ভোটার নিবন্ধনের জন্য আবেদন করলে সেখানে তার পিতামাতা ছাড়াও যে কজন ভাইবোন আছে, তাদেরও এনআইডির তথ্য দিতে হবে। এ ক্ষেত্রে এনআইডি জালিয়াতির হার যেমন কমবে, তেমনি পরিবারের সবার তথ্যও একসঙ্গে পাওয়া যাবে। ওয়ারিশ সনদ তখন আমরাই দিতে পারব।

বাধ্যতামূলক নবায়ন
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইনের অধীন কোনো নাগরিককে প্রদত্ত এনআইডির মেয়াদ হবে, তা প্রদানের তারিখ থেকে ১৫ বছর। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে বা পরে নবায়নের জন্য প্রত্যেক নাগরিককে নির্ধারিত পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে হবে।

ইসি কর্মকর্তারা বলছেন, এনআইডি নবায়নের বিষয়টি আইনে থাকলেও বাধ্যতামূলক না হওয়ায় নানা জটিলতা তৈরি হচ্ছে। বিশেষ করে দীর্ঘ ১৫ বছর সময়ের মধ্যে মানুষের চেহারায় অনেক পরিবর্তন আসে। কেউ দাড়ি রাখতে পারেন, কারও চেহারায় অন্য পরিবর্তনও আসতে পারে। অনেকে আবার চেহারায় ইচ্ছাকৃত পরিবর্তনও আনেন। কেউ কেউ সার্জারির মাধ্যমে জেন্ডার চেঞ্জ করেন। এ ছাড়া কোয়ালিটি কমে যাওয়ার মাধ্যমে মানুষের আঙুলের ছাপেরও পরিবর্তন আসে। ফলে নবায়ন না হওয়ায় ব্যক্তির পরিচিতি নিশ্চিত করতে জটিলতা দেখা দেয়। পাশাপাশি এ নিয়ে অসদুপায় অবলম্বনেরও সুযোগ থেকে যায়।
এই অবস্থায় এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার আলোচনা চলছে। ইসির এনআইডি শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রস্তাবও জমা দেওয়া হয়েছে। এতে কমিশনের সম্মতি মিললে প্রত্যেক নাগরিককে কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে মেয়াদোত্তীর্ণ এনআইডি নবায়নের জন্য আবেদন করতে হবে।

জানতে চাইলে ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা সমকালকে বলেছেন, বিষয়টি এখনও পর্যালোচনার মধ্যে রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930