IMG-LOGO

রবিবার, ২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে ভাড়াটিয়ার সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে কলেজছাত্রীসহ বাড়িওয়ালা আটক‘বেনজীরকে ফেরাতে ইউএইর সঙ্গে যোগাযোগ চলছে’বোয়ালিয়া থানা বিএনপি পশ্চিম এর আয়োজনে ছাত্রীদের মাঝে ৩০০টি গাছ বিতরণদীর্ঘদিনের সীমানা জটিলতার জরাজীর্ণ রাস্তা এমপি মহোদয় সুদৃষ্টিতে আংশিক সংস্কারের কাজ সম্পূর্ণবাংলাদেশ পুলিশ একাডেমিতে বৃক্ষরোপণ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদবাগমারায় আত্মীয় পরিচয়ে সাংবাদিকের বাড়িতে আশ্রয় নিয়ে স্বর্ণালঙ্কার চুরি, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার‘বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান’বাংলাদেশের জন্য আসিয়ানের দরজা বন্ধ, মহাসচিবস্ত্রী-শাশুড়িকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীরপত্নীতলায় দুদকের অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ‘পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়’আহমাদপুর বায়তুল মামুর জামে মসজিদ কমিটির পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক ঈশাকে ফুলেল শুভেচ্ছামহাদেবপুরে চাউলকলের পুকুরের গরমপানিতে পড়ে এক শিশুর মৃত্যুরাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুতানোরে গভীর রাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চুরি
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘বেনজীরকে ফেরাতে ইউএইর সঙ্গে যোগাযোগ চলছে’

‘বেনজীরকে ফেরাতে ইউএইর সঙ্গে যোগাযোগ চলছে’

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি বলেন, প্রয়োজনীয় তথ্য ও নথি বিনিময়ের কাজ চলছে এবং দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আশাবাদী।

আজ রবিবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যে এ বিষয়ে যোগাযোগ চলছে। ইউএই কর্তৃপক্ষ কিছু নির্দিষ্ট তথ্য চেয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেসব তথ্য পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।

দুবাইয়ে বেনজীর আহমেদের জামিনের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব আইনি প্রক্রিয়ার আওতাধীন। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে জামিন পেয়েছেন বলে খবর প্রকাশিত হয়। তবে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এ এইচ এম শাহাদাত হোসেন বলেন, এ বিষয়ে তাদের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই।

বেনজীর আহমেদের বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলমান রয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে এর আগে সরকার প্রত্যর্পণ সংক্রান্ত প্রক্রিয়াও শুরু করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031