IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘যত বাধাই আসুক পিছু হটবে না ডিএনসিসি’

‘যত বাধাই আসুক পিছু হটবে না ডিএনসিসি’

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের ৪ নম্বর সড়কের দুই পাশে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরশন (ডিএনসিসি)। শুক্রবার (২২ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ওই সড়কে উচ্ছেদ অভিযান চালিয়ে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ডিএনসিসি। তবে উচ্ছেদের শুরুতে বাধার সম্মুখীন হয়েছিলেন সিটি করপোরশনের লোকজন। আজ কোনো ধরনের বাধা ছাড়াই দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিক অভিযান পরিদর্শনে যান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, স্বাধীনতার পর থেকে একটি মহল এই সড়কটি দখল করে অবৈধ সুবিধা নিচ্ছিলেন। তারাই এই উচ্ছেদ কার্যক্রম বাধাগ্রস্ত করতে চেয়েছিলেন। যত বাধাই আসুক পিছু হটবে না ডিএনসিসি।

মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, যে রাস্তাটা দখলমুক্ত করলাম এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোড। এখন এই রোড থেকে অল্প সময়ের মধ্যে বিমানবন্দর রোডে যাওয়া যাবে। এতে মিরপুর এলাকার মানুষ উপকৃত হবেন। রাস্তাটির অবকাঠামোগত উন্নয়নে ইতিমধ্যে ৩০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31