IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> ফাদার যোসেফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ফাদার যোসেফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ধূমকেতু নিউজ ডেস্ক : নটর ডেম কলেজের সাবেক অধ্যক্ষ ও নটর ডেম বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ফাদার যোসেফ এস পিশোতোর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠোনো বার্তায় তিনি এ শোক জানান।

শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ফাদার পিশোতো জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবেন।’ প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ফাদার যোসেফ স্টিফেন পিশোতো ৮৭ বছর বয়সে গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর রামপুরার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ২৩ বছর নটর ডেম কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনসহ ৫০ বছরের বেশি সময় কলেজটিতে শিক্ষকতা করেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক জ্যোতি এফ গমেজ জানান, ফাদার পিশোতো হৃদরোগে ভুগছিলেন এবং তিনি বাংলাদেশ ও থাইল্যান্ডে চিকিৎসা নিয়েছিলেন। গত ডিসেম্বরে ফাদার পিশোতো করোনায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পরবর্তী সময়ে তিনি সুস্থ হয়ে বাসায় ফেরেন। সেখানেই তিনি মারা গেলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31