IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> বঙ্গমাতার নামে পদক দেবে সরকার

বঙ্গমাতার নামে পদক দেবে সরকার

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের নামে পদক দেবে সরকার। বঙ্গমাতার অবদান চিরস্মরণীয় করার লক্ষ্যে রাষ্ট্রীয় এই পদক চালু করা হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতি দিতে এ পদক দেওয়া হবে।

রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতি, সমাজসেবা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য যে কোনো ক্ষেত্রে প্রতি বছর পাঁচ জনকে এ পদক দেয়া হবে। তবে সরকার প্রযোজ্য ক্ষেত্রে কোনো বছর উপযুক্ত প্রার্থী না পেলে পদক সংখ্যা কমে আসতে পারে।

পদকপ্রাপ্ত নারীদের ১৮ ক্যারেট মানের ৪০ গ্রাম স্বর্ণ দিয়ে নির্মিত পদক, পদকের একটি রেপ্লিকা, ক্রসড চেকের মাধ্যমে চার লাখ টাকা এবং সম্মাননা সনদ দেওয়া হবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী/প্রতিমন্ত্রীর নেতৃত্বাধীন এ-সংক্রান্ত বাছাই কমিটিতে ছয়জন সচিব ও একজন অতিরিক্ত সচিব থাকবেন। কমিটি যাচাই-বাছাই করে উপযুক্ত প্রার্থী নির্বাচিত করবে। এ লক্ষ্যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক নীতিমালা-২০২০ প্রণয়ন করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। প্রণীত নীতিমালা আগামীকাল বৃহস্পতিবার প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সভায় অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠোনো হয়েছে।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর সহধর্মিণী এবং তার রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক জীবনে সর্বক্ষণের সহযোগী, অনুপ্রেরণাদানকারী মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন। বঙ্গমাতা সমাজে অন্যায়, অবিচারের বিরুদ্ধে প্রতিনিয়ত রুখে দাঁড়িয়েছেন। মানুষের অজ্ঞতা, যুক্তিহীনতা, কুসংস্কার ইত্যাদি দূর করতে সোচ্চার ছিলেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31