IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘শুনে তাজ্জব হবেন আমেরিকা থেকে লোকজন এসেছে টিকা নিতে’

‘শুনে তাজ্জব হবেন আমেরিকা থেকে লোকজন এসেছে টিকা নিতে’

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা দেশে টিকা নিতে এসেছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, আপনারা শুনে তাজ্জব হবেন আমেরিকা থেকে কিছু লোকজন বাংলাদেশে এসেছে টিকা নিতে।

মন্ত্রী বলেন, তাদের জিজ্ঞেস করেছিলাম- আপনারা আমেরিকা থেকে দেশে আসছেন কেন? তখন তারা বলেন, আমেরিকায় কত দিন পরে ভ্যাকসিন পাওয়া যাবে, তার ঠিক নেই। এই ফাঁকে আমরা দেশেও আসলাম, ভ্যাকসিনও নিলাম।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে করোনার টিকা নেওয়া শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

টিকা নেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী বলেন, টিকা নেওয়ার পর কোনো ঝামেলা হচ্ছে না। এটা খুব সহজ। দেখেন, আমি গল্প করে যাচ্ছি। খামোখা আপনারা চিন্তায় থাকেন, খুব সহজ। আমি টেরই পাইনি। সহজ, একেবারে টেরই পেলাম না। আমি মানসিকভাবেও প্রস্তুত ছিলাম যে, এটা নিলে অসুবিধে হবে না।

অনেক উন্নত দেশ এখনো টিকা পায়নি উল্লেখ করে ড. মোমেন বলেন, এখন পর্যন্ত মাত্র ৩০ থেকে ৩৫টি দেশে টিকা আছে। উন্নত দেশেও এখনো অনেকে টিকা পায়নি। আমাদের প্রধানমন্ত্রীর দূরদর্শিতার জন্য আমরা পেয়েছি। প্রধানমন্ত্রী চান, প্রত্যেকে যেন টিকা পায়। আমরা এজন্য সবাইকে ভ্যাকসিন দিতে চাই। প্রতিটা লোককে আমরা ভ্যাকসিন দিতে চাই। কারণ প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, একটা লোকও যদি অসুস্থ থাকেন, তাহলে এই রোগ নির্মূল হবে না। আমরা শিগগিরই বাংলাদেশ থেকে করোনা নির্মূল করব।

পররাষ্ট্রমন্ত্রী সারা দেশে টিকা দেওয়ার প্রক্রিয়া চলমান রাখায় স্বাস্থ্যমন্ত্রীসহ টিকাদানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং সবাইকে মাস্ক পরা, হাত ধোয়াসহ করোনা নির্মূলে যত পদ্ধতি রয়েছে সেগুলো অনুসরণ করার পরামর্শ দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31