IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> চলতি বছরেই রেলে ১৫ হাজার নিয়োগ

চলতি বছরেই রেলে ১৫ হাজার নিয়োগ

ধূমকেতু নিউজ ডেস্ক : চলতি বছরেই রেলওয়েতে ১০ থেকে ১৫ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়ার ঘোষণা দিয়েছেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। সোমবার বিকেলে দিনাজপুর রেলওয়ে স্টেশন উঁচু ও বর্ধিত প্লাটফর্মের শুভ উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, এই বছরের মধ্যে ১০ থেকে ১৫ হাজার কর্মকর্তা-কর্মচারী রেলওয়েতে নিয়োগ দেয়া হবে। ফলে রেলওয়েতে যে ঘাটতি আছে তা পূরণ হবে। পঞ্চগড় থেকে খুলনা ট্রেন চলাচল করবে, এটার ঘোষণা দেয়া লাগবে না। মুক্তিযুদ্ধের সময়ে আমাদের রেল যোগাযোগ ব্যবস্থা ছিল ৩ হাজার কিলোমিটার আর সড়কপথ ছিল সাড়ে ৩ হাজার কিলোমিটার। আজকে সড়ক পথ বর্ধিত হয়ে প্রায় ৪০ হাজার কিলোমিটার হয়েছে, তবে রেলপথ আরও ২০০ কিলোমিটার কমে হয়েছে ২৮শ’কিলোমিটার। তাহলে রেল কত অবহেলিত! ৭২-৭৩ সালে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ছিল ৬৮ হাজার, যেটি এখন কমে দাঁড়িয়েছে মাত্র ২৫ হাজার। সৈয়দপুর রেলওয়ে কারখানায় শ্রমিক ছিল ১০ হাজার যেটি এখন কমে এসে হয়েছে মাত্র ১৪শ’।

রেলপথমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করেছেন পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করার। আমরা আশা করছি, আগামী ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে কক্সবাজার পর্যন্ত রেলপথ সম্প্রসারিত হবে এবং দিনাজপুর থেকে সরাসরি কক্সবাজারে যাওয়া যাবে। শুধু তাই নয়, পঞ্চগড় থেকে ভারতের শিলিগুড়ি পর্যন্ত রেলওয়ের মাধ্যমে মানুষ যাতায়াত করতে পারবে। ইতোমধ্যেই সেই সমীক্ষার কাজ চলছে।

তিনি বলেন, রেলওয়েকে পাবলিক করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিলো। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছেন। রেলওয়েকে ঢেলে সাজানোর জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন। ঢাকার সঙ্গে যোগাযোগের জন্য যমুনা সেতু পরিকল্পনা করা হয়েছিল তবে তাতে রেল ছিল না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেই ডিজাইন পরিবর্তন করে এটিতে রেলওয়ে চলাচল যুক্ত করেছেন। এখন তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আরেকটি রেলওয়ে সেতু নির্মাণের।

তিনি আরও বলেন, মোংলা পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। আগামী বছরের জুলাই মাসের মধ্যে মোংলা পর্যন্ত রেল চালু হবে। পদ্মা সেতুর ওপর দিয়ে আগামী ২০২৪ সালের মধ্যে রেল চালু হবে। যেদিন পদ্মা সেতু সড়কপথের জন্য খুলে দেওয়া হবে সেই দিনই যেন আপাতত ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত রেল চালু করা যায় সেই লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে যাচ্ছে।

নুরুল ইসলাম সুজন বলেন, রেল আপনাদের সম্পদ এবং রেল ভ্রমণ নিরাপদ ও সাশ্রয়ী। রেল আগের চেয়ে ভালো চলছে এটার কৃতিত্ব আপনাদের। আগে রেলের টিকিট কালোবাজারি হওয়ার অভিযোগ পাওয়া যেত। এখনও যদি টিকিট কালোবাজারি হয়ে থাকে তাহলে অবশ্যই তা দূর করার ব্যবস্থা করা হবে। যদি রেলের কোনও কর্মকর্তা-কর্মচারী টিকিট কলোবাজারির সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

বাংলাদেশ রেলওয়ে রাজশাহী (পশ্চিম) জোনের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, মহাপরিচালক ডিএন মজুমদার, দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31