IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> এবার দেশেই উৎপাদন হবে করোনার ভ্যাকসিন

এবার দেশেই উৎপাদন হবে করোনার ভ্যাকসিন

ধূমকেতু নিউজ ডেস্ক : এবার দেশেই করোনার ভ্যাকসিন উৎপাদন হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘করোনার এক বছরে বাংলাদেশ: সাফল্য ও চ্যালেঞ্জ’ শীর্ষক আয়োজনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমাদের দেশে ভ্যাকসিন উৎপাদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। আমরা সেই কাজ শুরু করে দিয়েছি। আমাদের দেশে অনেক বড় বড় ওষুধ কোম্পানি আছে, যাদের ভ্যাকসিন তৈরির সক্ষমতা আছে। আমরা তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। অলরেডি কোনো কোনো কোম্পানি কার্যক্রম শুরু করেছে। এবার দেশেই উৎপাদন হবে করোনা ভ্যাকসিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না, বিনোদন কেন্দ্রগুলোতে ঘোরাঘুরি করছেন। কক্সবাজার যাচ্ছেন, সিলেট যাচ্ছেন, অধিকাংশ মানুষ মাস্ক পরছেন না। কিন্তু এখনো করোনা যায়নি। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে, ভ্যাকসিন নিতে হবে।

করোনা যুদ্ধে যারা মারা গেছেন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় আমরা অনেক মানুষকে হারিয়েছি। তবে করোনা এখনো চলে যায়নি। আর ভ্যাকসিন নিলেই করোনা মুক্ত হয়ে গেলাম, ভালো হয়ে গেলাম বিষয়টা এমন না। ভ্যাকসিন নেওয়ার পরও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে সময় লাগে। তার মধ্যে সবাই আবার ভ্যাকসিন নেয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31