IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন
Home >> জাতীয় >> লিড নিউজ >> টিকা নিতে নাম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

টিকা নিতে নাম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা টিকা নেওয়ার জন্য সবার নাম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বৃহস্পতিবার পাঁচটি বিভাগের আওতাধীন ২০টি জেলার ৭০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ‘কমিউনিটি ভিশন সেন্টার’ কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রান্তিক মানুষ যাতে বিনামূল্যে চোখের চিকিৎসা পায় সেজন্য এই প্রকল্প নেয়া হয়েছে। পর্যায়ক্রমে সব উপজেলায় ‘কমিউনিটি ভিশন সেন্টার’ চালু করা হবে।

রংপুরের পীরগঞ্জ উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনকালে স্থানীয়দের সঙ্গে মত বিনিময়ের সময় কিছুটা রশিকতা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শ্বশুর বাড়ি বলে কথা। কাজেই একটু বেশি কথা শুনতেই হয়। করোনার ঝামেলা চলে গেলে আবার আসবো। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে হাস্যজ্জ্বল ছলে এমন কথা বলেন রংপুরের পুত্রবধূ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিডিও কনফারেন্সে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিনোদা রানীর সঞ্চালনায় স্থানীয় একজন উপকারভোগীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। উপকারভোগীও তার সঙ্গে কথা বলেন।

উপকারভোগী জানান, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখানে কোন চক্ষু চিকিৎসা সেবা ছিল না। এখন উপজেলা কমিউনিটি ক্লিনিকের ভিশন সেন্টারে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমি এখানে চিকিৎসা সেবা পেয়েছি। সরকারিভাবে ওষুধপত্র, ড্রপ ও চশমা পেয়েছি। আমার স্বামীরও চোখের সমস্যা ছিল। তাকে এখান থেকে রংপুর নিয়ে গিয়ে অপারেশন করে চিকিৎসা দেওয়া হয়েছে। সে সুস্থ হয়েছে। এখন আমরা ভালো আছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ।

জবাবে প্রধানমন্ত্রী ওই উপকারভোগীকে বলেন, আমি খুব খুশি হলাম যে আপনারা উপকার পাচ্ছেন। এতেই আমি খুশি, এতেই আমার আনন্দ। স্থানীয়দের স্বাস্থ্য সুরক্ষা মানার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, করোনাভাইরাসের সময় সবাই সাবধানে থাকবেন। স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলবেন। মাস্ক পরবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31