IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন
Home >> জাতীয় >> লিড নিউজ >> সুবর্ণ-জয়ন্তীতে প্রথম যোগ দিবেন মালদ্বীপের প্রেসিডেন্ট

সুবর্ণ-জয়ন্তীতে প্রথম যোগ দিবেন মালদ্বীপের প্রেসিডেন্ট

ধূমকেতু নিউজ ডেস্ক : মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহীম মোহম্মদ সোলিহ ১৭ মার্চ প্রথম বিশ্ব-নেতা হিসেবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত-বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে ১৭ মার্চ বাংলাদেশে পৌঁছুবেন।

সোলিহ তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। তার পরে নেপাল, শ্রীলংকা, ভূটান ও ভারতের রাষ্ট্র ও সরকার প্রধানগণ পৃথক সময়সূচি অনুযায়ী আসবেন।

বঙ্গভবনের একজন মুখপাত্র বলেন, ‘রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ওই দিন সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দর (এইচআইএসএ)-তে মালদ্বীপের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাবেন।

রাষ্ট্রপতি’র প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, সোলিহ বিকেল ৪টা ৩০ মিনিটে তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানেও যোগ দিবেন। বাংলাদেশের রাষ্ট্রপতিও সেখানে যোগ দিবেন। নির্ধারিত সফরসূচি অনুযায়ী বাংলাদেশ সফরের অংশ হিসেবে মালদ্বীপের প্রেসিডেন্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বাংলাদেশ রাষ্ট্রপতির সাথে এক সৌজন্য সাক্ষাত করবেন। ইবরাহীম মোহম্মদ সোলিহ বঙ্গভবনে দর্শণার্থীদের বইয়ে স্বাক্ষর করবেন।

প্রেস সচিব আরো বলেন, এ সময় দুই রাষ্ট্র-প্রধানের উপস্থিতিতে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউএস) স্বাক্ষরের কথা রয়েছে। পরে, মালদ্বীপের প্রেসিডেন্ট বঙ্গভবনের দরবার হল গ্রাউন্ডে বাংলাদেশের রাষ্ট্রপতি আয়োজিত এক নৈশ্যভোজ ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিবেন।

এদিকে, শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসে দুই দিনের সফরে ১৯ মার্চ বাংলাদেশ পৌঁছুবেন। নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী দুই দিনের সফরে ২২ মার্চ ঢাকা পৌঁছবেন। সফরসূচি অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ২৪ ও ২৫ মার্চ ঢাকা সফর করবেন।

পাশাপাশি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ মার্চ ঢাকা পৌঁছবেন এবং ২৭ মার্চ দেশে ফিরে যাবেন।- বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31