IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কি
Home >> জাতীয় >> ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানে তিন গুনী চিত্রশিল্পীকে সম্মাননা

‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানে তিন গুনী চিত্রশিল্পীকে সম্মাননা

ধূমকেতু প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবসে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সেফ হ্যান্ডস নিবেদিত চ্যানেল আই ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানে তিনজন গুনী চিত্রশিল্পীর হাতে ঐক্য ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দিয়েছেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।

শুক্রবার চ্যানেল আই চেতনা চত্বর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে চিত্রশিল্পী আব্দুল মান্নান, মনিরুজ্জামান ও ভাস্করের হাতে বিশেষ সম্মনানা স্মারক তুলে দেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহীন আকতার রেনী বলেন, আজকে আমরা স্বাধীনতার সূর্বণ জয়ন্তী উদযাপন করছি, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি গর্বিত ও আনন্দিত। আজকের দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের শহীদদের এবং নির্যাতিত মা-বোনকে যাদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা। এই বছরে আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করছি। যারা জীবন দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের প্রতি আমরা ঋণী। এখন সময় এসেছে সেই ঋণ পরিশোধের। আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা হোক, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।

উল্লেখ্য, এ বছর ১৫ তম বছর পার করছে চ্যানেল আই ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানটি। যা সরাসরি চ্যানেল আইয়ে সম্প্রচার করা হয়। শুক্রবার সকাল ১১টা ৫ মিনিটে চ্যানেল আই চেতনা চত্বর প্রাঙ্গণে ‘ও আমার দেশের মাটি’ গানটি দিয়ে অনুষ্ঠান শুরু হয়। গান পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারা। অনুষ্ঠানটি বরাবরই উপস্থাপনা করেন আফজাল হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন, চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদ সদস্য আবদুর রশিদ মজুমদার, মুকিত মজুমদার বাবু, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা। এবারের আয়োজনে ছিল খ্যাতিমান ও ক্ষুদে চিত্রশিল্পীদের মুক্তিযুদ্ধের চিত্রাংকনসহ থাকছে গান, কবিতা আবৃত্তি ও স্মৃতিচারণ পর্ব। পাশাপাশি বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকীকে ঘিরে নানান আয়োজন ও আলোচনা অনুষ্ঠান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31