IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> টপ নিউজ >> পহেলা রোজা কবে জানা যাবে সন্ধ্যায়

পহেলা রোজা কবে জানা যাবে সন্ধ্যায়

ধূমকেতু নিউজ ডেস্ক : হিজরি ১৪৪২ সনের পবিত্র রমজান মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যা পৌনে ৭টায় (বাদ মাগরিব) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠক সভাপতিত্ব করবেন ধর্মপ্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি ফরিদুল হক খান।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সন্ধ্যার বৈঠক থেকেই সিদ্ধান্ত হবে কবে থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগ থেকে বলা হয়, বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ছাড়াও ধর্মসচিব মো. নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবসহ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

দেশের কোথাও চাঁদ দেখা গেলে বিষয়টি ইসলামিক ফাউন্ডেশনের ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭ নম্বরে ফোন করে অথবা ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ জানিয়েছে চাঁদ দেখা কমিটি।

প্রতি বছর শাওয়াল মাসের ২৯ তারিখ জাতীয় চাঁদ দেখার কমিটি বৈঠক করে। এতে রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে কবে থেকে রোজা শুরু হবে, তা নির্ধারণ করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, মঙ্গলবার চাঁদ দেখার ওপর নির্ভর করবে কবে থেকে রোজা শুরু হবে। এদিন দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা শুরু হবে। অর্থাৎ মঙ্গলবার রাতে এ বছরের প্রথম তারাবিহ আদায় করবেন মুসল্লিরা। দিবাগত রাতে সেহরি খেয়ে পরের দিন (বুধবার) পালন করবেন রোজা। আর যদি মঙ্গলবার দেশের কোথাও চাঁদ না দেখা যায়, তবে শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে বৃহস্পতিবার শুরু হবে পবিত্র রমজান।

এদিকে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ থেকে রোজা পালন শুরু হয়েছে। সাধারণত সৌদি আরবের পরের দিন বাংলাদেশে রোজা ও ঈদ শুরু হয়। সে হিসেবে আগামীকাল বাংলাদেশে সিয়াম সাধনার মাস শুরু হওয়ার সম্ভাবনাই বেশি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31