IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘লকডাউনে কাউকে ঘরের বাইরে দেখতে চাই না’

‘লকডাউনে কাউকে ঘরের বাইরে দেখতে চাই না’

benjir

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বুধবার থেকে শুরু হচ্ছে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন। এ সময়ে জনসাধারণকে ঘরের বাইরে দেখতে চান না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড . বেনজীর আহমেদ।

আগামীকাল থেকে আপনাদের ঘরের বাইরে দেখতে চাই না। তবে জরুরি প্রয়োজনে বের হওয়া যাবে বলে জানান পুলিশ প্রধান। বলেন, বাইরে গেলে মাস্ক পরতে হবে এবং বাইরে থেকে ঘরে ফিরে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার হতে হবে। আপনার মাধ্যমে যেন কেউ করোনায় সংক্রমিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে করোনা সংক্রমণ রোধকল্পে বিধিনিষেধ চলাকালে জরুরি প্রয়োজনে মুভমেন্ট পাস অ্যাপসের উদ্বোধনকালে এসব কথা বলেন পুলিশ প্রধান। বেলা সাড়ে ১১টার দিকে আইজিপি এই অ্যাপসের উদ্বোধন করেন।

বক্তব্যে জরুরি প্রয়োজনে বের হওয়ার সুযোগ নিয়ে রাস্তায় জটলা পাকানো ও হাতিরঝিলে বা অন্য কোথায়ও গিয়ে তরুণ-তরুণীদের আড্ডা না দেয়ার আহ্বান জানান আইজিপি।

বেনজীর আহমেদ বলেন, বাজার, করোনার টিকার ডেট থাকলে অতিপ্রয়োজনীয় কাজ থাকলেও বের হওয়া যাবে। এমনকি অ্যাম্বুলেন্সে রোগীর যাওয়ার প্রয়োজন হলেও মুভমেন্ট পাস লাগবে।

এক ঘণ্টায় এক লাখ মুভমেন্ট পাসের আবেদন জমা পড়েছে বলেও জানান আইজিপি।

মিথ্যা বলে কেউ মুভমেন্ট পাস নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, ঢাকার বাইরে গেলে মুভমেন্ট পাস লাগবে। এছাড়াও একটি মোবাইল নম্বর দিয়ে ও একটি গাড়ির নম্বর দিয়ে একাধিক পাস নেয়া যাবে না। মুভমেন্ট পাস নিতে আমরা কাউকে বাধ্য করছি না। এটাকে সাপোর্ট হিসেবে দেখা হচ্ছে।

লকডাউন চলাকালে জরুরি প্রয়োজনে বাইরে চলাচলের জন্য পুলিশের পক্ষ থেকে মুভমেন্ট পাসের যে ব্যবস্থা করা হয়েছে তা সাংবাদিকদের নিতে হবে না বলেও জানান পুলিশ প্রধান।

সম্প্রতি সময়ে সাংবাদিকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবকে আর্থিক সহযোগিতা করেছি। দুইজন সাংবাদিকদের বলেছি মামলা করতে। আমরা তাদেরকে সহযোগিতা করেছি।

থানা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কেন জানতে চাইলে আইজিপি বলেন, জাতীয় কোনো ইস্যু না। স্থানীয় প্রশাসন মনে করেছে তাদের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো প্রয়োজন তাই করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (প্রশাসন) ড. মঈনুর রহমান চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31