IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু
Home >> জাতীয় >> টপ নিউজ >> চাকরির লোভ দেখিয়ে ডান্সবারে পাচার হচ্ছে বাংলাদেশি নারীরা

চাকরির লোভ দেখিয়ে ডান্সবারে পাচার হচ্ছে বাংলাদেশি নারীরা

ধূমকেতু নিউজ ডেস্ক : গত আট বছরে দেশ থেকে পাচার হয়েছে এক হাজারেরও বেশি নারী। উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে তাদেরকে পাচার করা হয় মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে। সিআইডি বলছে, পাচারকারী চক্রের বেশ কয়েকজনকে আটক করা গেছে। পাচারের সাথে যুক্ত ৭/৮টি চক্র পুরোপুরি নির্মূল না হলেও এ ধরনের অপরাধ এখন নিয়ন্ত্রণে আছে বলেই দাবি সিআইডির।

সংযুক্ত আরব আমিরাতে বাঙালি মালিকানাধীন ডান্সবার আছে ৫০র্টিও বেশি। চাকরির লোভ দেখিয়ে পাচার হওয়া বাংলাদেশি নারীদের এসব ডান্সবারে আনা হয়। প্রতারিত এসব নারীরা যাতে পালাতে না পারে সে জন্য তাদেরকে রাখা হয় কড়া পাহারায়। মাঝে মাঝেই তাদের ওপর নেমে আসে নির্যাতনের খড়গ। ভুক্তভোগী কয়েকজনের ভয়েস রেকর্ড এসেছে একুশে টেলিভিশনের হাতে।

পাচার হওয়া নারী মনি জানান, আমাকে নেওয়া হয়েছে ওয়েটার ভিসায়। গেস্ট আসলে তাদেরকে খাবার পরিবেশন করতে হবে। প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন দেওয়ার কথা। গেস্ট আসুক বা না আসুক বিকাশের মাধ্যমে বেতন পরিশোধের কথা বলেছিল। কিন্তু ৭ মাস হয়েছে এ পর্যন্ত এক টাকাও আমাকে দেয়নি। আমার বাবা স্ট্রোক করেছে এ কথা বলার পরও টাকা পাইনি।

পাচার হওয়া আরেক নারী উর্মিলা বলেন, তিন মাস হলো এসেছি, এর মধ্যে ক্লাবে কোন বিজনেস হয়নি।

স্বপ্না বলেন, আমার ভিসা বাড়ান লাগবে না, ইমার্জেন্সি বাড়িতে যেতে হবে আমাকে। মাকে আমি ছাড়া দেখার কেউ নেই।

দালালদের এই অডিও রেকর্ড প্রমাণ দিচ্ছে অনেক কিছুর। দালাল চক্রের এক সদস্য বলেন, মেয়ে তো ভাল আছে, কথাবার্তা বলে টাকা নিয়ে যাবেন সমস্যা নেই।

জুলাই মাসে এরকমই একটি দালাল চক্রের হোতা আজমকে বেশ কয়েকজন সঙ্গীসহ গ্রেফতার করে সিআইডি। এদের কাছ থেকে পাওয়া যায় চাঞ্চল্যকর অনেক তথ্য।

সিআইডি প্রধান ব্যারিষ্টার মাহবুবুর রহমান বলেন, আমাদের মেয়েদেরকে নিয়ে তারা বিভিন্ন ক্যাবেতে ব্যবহার করে। দুবাইতে একটা লিং লিডারকে গ্রেফতার করেছি এবং তার পুরো গ্রুপটাকে আমরা ধরেছি। আরও কয়েকটি গ্রুপ আছে বলে আমরা জানতে পেরেছি। এখন সেগুলো ইনভেস্টিগেশন করছি। ইনভেস্টিগেশনে প্রুফ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চক্রগুলোকে পুরোপুরো নির্মূল করা না গেলেও তারা কোণঠাসা অবস্থায় আছে বলে দাবি করেন সিআইডি প্রধান।

ব্যারিষ্টার মাহবুবুর রহমান বলেন, আমরা ইনকোয়ারিতে যেভাবে এভিডেন্স পাচ্ছি তাতে মনে হচ্ছে আরও থাকার যথেষ্ট সম্ভাবনা আছে। আমরা এ নিয়ে কাজ করছি। আশা করছি অল্প কিছু দিনের মধ্যে এদেরকে বের করতে পারবো।

সিআইডি প্রধান জানান, পাচারকারী চক্র পুরোপুরি নির্মূলে সক্রিয় আছেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31