IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> জাতীয় >> টপ নিউজ >> এমসি কলেজে ধর্ষণে জড়িতদের ‘সরাসরি ক্রসফায়ারে’ দিতে বললেন হানিফ

এমসি কলেজে ধর্ষণে জড়িতদের ‘সরাসরি ক্রসফায়ারে’ দিতে বললেন হানিফ

ধূমকেতু নিউজ ডেস্ক : সিলেটের এমসি কলেজে তরুণীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় জড়িতদের ‘সরাসরি ক্রসফায়ারে’ দেয়া দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

মঙ্গলবার ঢাকা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

হানিফ বলেন, এমসি কলেজে যা ঘটেছে- তা খুবই দুঃখজনক, লজ্জাজনক এবং নিন্দাজনক। আমাদের এক বোনের ওপর পাশবিক নির্যাতন করেছে। ধর্ষণকারীরা কোন দলের সেটার মধ্যে আমি যেতে চাই না। এটা নিয়ে অনেক বিভ্রান্তি আছে, কেউ বলছে বর্তমান ছাত্রলীগের, কেউ বলছে ছাত্রদলের। তারা যে দলেরই হোক, এই ঘটনা চরম নিন্দনীয়।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমার যদি সুযোগ থাকত তাহলে এদেরকে বিচারের কাঠগড়ায় না দাঁড় করিয়ে সরাসরি ক্রসফায়ারে দিয়ে দিতে বলতাম। যদিও আমরা ক্রসফায়ারের বিরুদ্ধে, নির্বিচারে হত্যার বিরুদ্ধে। তারপরও আমি বলি, যারা এ ধরনের পাশবিক নির্যাতন করে, এরা পশু। এরা কোনো মানুষের কাতারে পড়ে না।এই পশুগুলোকে অহেতুক বিচারের কাঠগড়ায় দাঁড় না করিয়ে ধরে ধরে সরাসরি ক্রসফায়ার দেয়া দরকার।

আইইবি সভাপতি মো. নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, আইইবির সহ-সভাপতি নূরুজ্জামান, খন্দকার মনজুর মোর্শেদ, মোহাম্মদ হোসাইন, এসএম মনজুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন (শীবলু) ও সহকারী সাধারণ সম্পাদক মো. রনক আহসান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31