IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> জাতীয় >> লিড নিউজ >> কাল থেকে বাইরে বেরুলেই কঠোর ব্যবস্থা

কাল থেকে বাইরে বেরুলেই কঠোর ব্যবস্থা

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউন শুরু হতে যাচ্ছে। এই সময়ে বিনাকারণে কেউ ঘরের বাইরে গেলে তাকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থায় পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৯ জুন) রাতে সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে আগামী ১ জুলাই বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আরও বলা হয়েছে, এসময় কেবল জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষ ছাড়া আর কেউ ঘরের বাইরে গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। লকডাউনের সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রাখা সহ যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেগুলো সরকার কার্যকর করবে।

তবে, বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশ করা হবে। লকডাউনের সময় সবাইকে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১২ জন। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে সর্বমোট ১৪ হাজার ৩৮৮ জন মারা গেলেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, খুলনা বিভাগেই সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে কোভিড রোগীর সংখ্যা ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ হারে বাড়ছে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত সোমবার সকাল ৬টা থেকে সীমিত পরিসরে লকডাউন (বিধিনিষেধ) শুরু হয়েছে। এই বিধিনিষেধ বুধবার পর্যন্ত বহাল থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31