IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> ২২২ গাড়িকে জরিমানা, আটক ২৭১

২২২ গাড়িকে জরিমানা, আটক ২৭১

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলছে। এর মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২২২ গাড়ি থেকে ২ লাখ ৯৭ হাজার ১০০ টাকা জরিমানা করেছে পুলিশ। এছাড়াও অকারণে বের হয়ে পুলিশের হাতে আটক হতে হয়েছে ২৭১ জনকে।

পুলিশের দাবি, যারা জরিমানা দিয়েছেন এবং আটক হয়েছেন তারা কঠোর বিধিনিষেধে ঘর থেকে বের হওয়ার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেননি।

বাংলাদেশ জার্নালকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) বিভাগের এডিসি ইফতেখাইরুল ইসলাম।

জানা যায়, রাজধানীর তেজগাঁও, শাহবাগ, রমনা, মোহাম্মদপুর, মতিঝিল, মিরপুর, গুলশান থেকে গাড়িগুলোকে জরিমানা ও আটক করা হয়। আটকদের বিভিন্ন মেয়াদে সাড়াও দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এডিসি ইফতেখাইরুল ইসলাম বলেন, ‘পুলিশ বিধিনিষেধ কার্যকর করতে সক্রিয় আছে। রাজধানীতে অপ্রয়োজনে মানুষজন খুব কমই বের হয়েছে। যারা বের হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ জানাতে না পারলে আটক করা হচ্ছে।’

ডিএমপি সূত্রে জানা গেছে, রমনা বিভাগে গাড়ির মামলা হয়েছে ৩৩টি, জরিমানা হয়েছে ৫৮ হাজার ১০০ টাকা। লালবাগ বিভাগে গাড়ির মামলা হয়েছে ২৫টি, জরিমানা হয়েছে ২৫ হাজার ৬০০ টাকা। মতিঝিল বিভাগে গাড়ির মামলা ১৯টি, জরিমানা হয়েছে ৪৫ হাজার ২০০ টাকা। ওয়ারী বিভাগে গাড়ির মামলা হয়েছে ১৫টি, জরিমানা হয়েছে ৭০ হাজার টাকা। মিরপুর বিভাগে গাড়ির মামলা হয়েছে ৯৮টি, জরিমানা হয়েছে ২৫ হাজার টাকা, গুলশান বিভাগে গাড়ির মামলা হয়েছে ২১টি, জরিমানা হয়েছে ৬১ হাজার টাকা এবং উত্তরা বিভাগে গাড়ির মামলা হয়েছে ১১টি, জরিমানা হয়েছে ১২ হাজার ২০০ টাকা। এর মধ্যে ৪৬টি গাড়ি জব্দ করা হয়েছে।

কঠোর বিধিনিষেধের প্রথম দিন রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি দেখা গেছে। তবে অলিগলি, কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় বাজারে অবস্থা ছিলো আগের মতোই।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাহাতাব উদ্দিন বলেন, ‘বিধিনিষেধ না মানায় মিরপুর অঞ্চলেই শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। মামলা হয়েছে অর্ধশত। এছাড়া শর্ত ভঙ্গ করায় ডিএমপির তেজগাঁও বিভাগে ১৬৭ জনকে আটক করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31