IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> ৪২ মরদেহ শনাক্তে ৬০ জনের ডিএনএ সংগ্রহ

৪২ মরদেহ শনাক্তে ৬০ জনের ডিএনএ সংগ্রহ

ধূমকেতু নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় আগুনে পুড়ে মারা যাওয়া ৪২ জনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয় নিশ্চিত হতে ৬০ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ চত্বরে শুক্রবার থেকে এই নমুনা সংগ্রহ শুরু হয়। রোববার বেলা ১১টা পর্যন্ত নিহতদের স্বজনদের ৬০ জন এতে নমুনা দেন।

এ বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগের প্রধান রুমানা আক্তার বলেন, নিহতদের শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ কার্যক্রম চলমান আছে। তিন দিনে ৪২ জন নিহতের বিপরীতে ৬০ স্বজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি জানান, নমুনা সংগ্রহের পর ডিএনএ টেস্টের প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহগুলোর সঙ্গে আত্মীয়স্বজনের ডিএনএর সঙ্গে মেলাতে অন্তত ৩ সপ্তাহ সময় লাগতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডসের কারখানায় আগুন লাগার এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক শ্রমিক নিহত হন। আহত হন আরও অনেক শ্রমিক। এ ঘটনায় শনিবার পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31