IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> জাতীয় >> টপ নিউজ >> পৃথক সড়ক দুর্ঘটনায় ঝরল ৩ প্রাণ

পৃথক সড়ক দুর্ঘটনায় ঝরল ৩ প্রাণ

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ও সকালে এ দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।

তিনি বলেন, শেরেবাংলা নগর, ভাটারার ছোলমাইদ ও কারওয়ান বাজার এলাকায় রাত ও সকালে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাগুলোকে বিষয়টি জানানো হয়েছে।

নিহতরা হলেন- গরু ব্যবসায়ী বাসেদ (৩২), মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম (১৮) ও সবজি ব্যবসায়ী সাইফুল ইসলাম (৫০)।

বাসেদের সহকর্মী রেজাউল করিম বলেন, গাবতলী থেকে ট্রাকে করে গরু নিয়ে আমরা চট্টগ্রাম যাচ্ছিলাম। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে পৌঁছালে গরুর ট্রাক থেকে অসাবধানতাবশত বাসেদ নিচে পড়ে যায়। গুরুতর আহত হন অবস্থায় তাকে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাসেদ চাঁপাইনবাবগঞ্জের সদর থানার মোকসেদপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

ব্যবসায়ী সাইফুল ইসলাম (৫০) নিহত হন রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রাকের ধাক্কায়। মঙ্গলবার সকাল ৮টায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাইফুল কড়াইলবস্তি এলাকায় থাকতেন। বাড়ি রংপুর জেলার কোতোয়ালি থানায়। তিনি তৈয়ব আলীর ছেলে।

রাজধানীর ভাটারার ছোলমাইদ এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম (১৮)। সোমবার দিবাগত রাত পৌনে ২টায় তাকে আহত অবস্থায় ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জানান, রাকিবুল আগেই মারা গেছেন।

তিনটি মৃত্যুর তথ্যই নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31