IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদ
Home >> জাতীয় >> ২৪ ঘণ্টায় সুস্থ ১৫৮৭, সর্বোচ্চ ঢাকায় সর্বনিম্ন রংপুরে

২৪ ঘণ্টায় সুস্থ ১৫৮৭, সর্বোচ্চ ঢাকায় সর্বনিম্ন রংপুরে

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের আটটি বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বমোট এক হাজার ৫৮৭ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সুস্থ হয়েছেন ঢাকা বিভাগে এবং সর্বনিম্ন রংপুর বিভাগে।

এই ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ১২৫ জন। নতুন রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ৩৯ শতাংশ।

দেশের আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৬৯ জন এবং রংপুরে ২০ জন সুস্থ হয়ে উঠছেন।

অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২০০ জন, খুলনায় ২৩৫ জন, বরিশালে ২৭ জন, রাজশাহীতে ১৪৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

রোববার (৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা আক্রান্ত হয়ে ২৩ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৩৪৮ জনে।

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে নয় হাজার ৮৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ১২৫ জন।

ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৬৮ হাজার ৬৯০ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৬৬৪টি।

নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১.৪১ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮.৫৩ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৬.৩৯ শতাংশ এবং মৃত্যুর হার এক.৪৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ১৩৮ জন (৭৭ দশমিক ৩৭ শতাংশ) ও নারী এক হাজার ২১০ জন (২২ দশমিক ৬৩ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৩ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ১২ জন।

বিভাগ অনুযায়ী, ২৪ ঘণ্টায় মৃত ২৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে একজন, রাজশাহীতে একজন, খুলনায় একজন, সিলেট একজন ও রংপুর দুইজন রয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031