IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> পরীমনির সঙ্গে ফেসে যাচ্ছেন ডিবি কর্মকর্তা সাকলায়েন

পরীমনির সঙ্গে ফেসে যাচ্ছেন ডিবি কর্মকর্তা সাকলায়েন

ধূমকেতু নিউজ ডেস্ক : গত ১৩ জুন বোট ক্লাব কাণ্ডে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ করে আলোচনায় আসে ঢাকাই চলচিত্রের সমালোচিত নায়িকা পরীমনি। এর পরদিন পরীমনির করা মামলায় অভিযুক্ত নাসির ইউ মাহমুদকে উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

পরে এই ঘটনায় গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ পরীমনিকে ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে তদন্ত করতে গিয়ে চলচ্চিত্র নায়িকা পরীমনির সঙ্গে পরিচয় হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েনের। সেই সূত্র ধরে গড়ে উঠেছিল প্রেমের সম্পর্ক। এরপর নিয়মিত পরীমনির বাসায় যাতায়াত শুরু করেন এই পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ পরীমনির সঙ্গে এই পুলিশ কর্মকর্তার বাসায় এসে অবস্থান করেন প্রায় ১৮ ঘণ্টা। আর প্রেপ্তারের পর এসব জানায় পরীমনি নিজেই।

এদিকে এ ঘটনায় পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে বলে জানা গেছে।

সিসিটিভি ও পুলিশ সূত্র জানায়, পহেলা আগস্ট সকাল ৮টায় পরীমনির সাদা রংয়ের একটি হ্যারিয়ার গাড়ি এসে থামে গোলাম সাকলায়েনের রাজারবাগ সরকারি বাসভবনের মধুমতির ফ্লাটের সামনে। প্রথম সেই গাড়ি থেকে লাল রংয়ের টি-শার্ট পরিহিত ডিবি পুলিশের সাকলায়েন। এরপর সাদা রংয়ের একটি স্লিপিং গাউন পরে নামেন আলোচিত নায়িকা পরীমনি। এ সময় তার কোলে ছিল বাদামি রংয়ের একটি কুকুর।

গোলাম সাকলায়েন পুলিশ কর্মকর্তাদের বাসভবনের নিচে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের কাছ থেকে বাসার চাবি নেন ওই পুলিশ কর্মকর্তা। এরপর তারা দুজন লিফটে করে ওই কর্মকর্তার বাসায় যান। এরপর পরীমনির গাড়ি থেকে একটি ট্রলি ব্যাগও ওই কর্মকর্তার বাসায় নিয়ে যাওয়া হয়।

রাত দেড়টায় আবারো ওই ভবনের সামনে আবার আসে পরীমনির গাড়ি। চালক কর্মকর্তার পরিচয় দিয়ে সেখানে ঢোকেন। রাত সোয়া ২টার দিকে পরীমনি এবং ও গোলাম সাকলায়েন শিথিল ও সঙ্গে নিয়ে যাওয়া ট্রলি ব্যাগসহ বহুতল সেই ভবন থেকে নিচে নেমে আসেন।

সকালের সাদা পোশাকের পরিবর্তে এ সময় পরীমনির পড়নে ছিল কালো রংয়ের পোশাক আর পুলিশ কর্মকর্তার লাল টি শার্টের পরিবর্তে সাদা রংয়ের টি শার্ট।

এবিষয়ে পরীমনির গাড়িচালক নাজির হোসেন বলেন, ঘটানর দিন সকালে ম্যাডামের ফোন (পরীমনি) ফোন পেয়ে তিনি বনানীর বাসায় যাই। সেই বাসা থেকে এক সঙ্গে একজন পুলিশের কর্মকর্তা ও পরীমনি হ্যারিয়ার গাড়িতে ওঠেন। পরে আমরা গাড়ি নিয়ে ওই স্যারের বাসায় (রাজারবাগ সরকারি বাসভবনের মধুমতির ফ্লাটে) নামিয়ে দেই। এরপর রাতে ফোন দিলে আবার সেখান থেকে নিয়ে আসি।

পরীমনির চালক বলেন, এর আগেও ম্যাডাম এবং পুলিশ কর্মকর্তা মাঝরাতে হাতিরঝিল এলাকায় গাড়িতে ঘুরেছেন।

এ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন, পরীমণিকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদে গোয়েন্দা কর্মকর্তা গোলাম সাকলায়েনের সঙ্গে তার প্রেমের সর্ম্পকে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতে পেরে দ্রুত রাজারবাগের মধুমতির বাসভবনের সিসিটিভি ফুটেজের ডিভিআরসহ পুলিশ সদরদপ্তরের ডেকে পাঠান। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ দেখে পরীমণির বক্তব্যের সত্যতা পেয়েছে।

এদিকে আলোচিত নায়িকা পরীমনির সঙ্গে ‘অনৈতিক সম্পর্কে’জড়ানোর অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সিদ্ধান্তে তাকে ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনারের (এডিসি) দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

এরা আগে আলোচিত নায়িকা পরীমনির সঙ্গে গোয়েন্দা কর্মকর্তার সম্পর্কের বিষয় সংবাদমাধ্যমে উঠে আসায় সে বিষয়ে তদন্ত করার ঘোষণা দিয়েছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক। শনিবার সিআইডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, সে যদি কোনো মামলার তদন্ত কর্মকর্তাও হন তাকেও আমরা প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করব। নিরপেক্ষ তদন্তের স্বার্থে যা যা করা প্রয়োজন, আমরা সব ব্যবস্থাই নেব। এসব মামলার সঙ্গে যত প্রভাবশালী ব্যক্তিই জড়িত থাকুক না কেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সকলকে আমরা আইনের আওতায় আনবো।

এই বিষয়ে জানতে গোলাম সাকলাইনের মুঠোফোনে ফোন দেয়া হলেও কল রিসিভ করা হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31