IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> জাতীয় >> লিড নিউজ >> সোমবার থেকে পাওয়া যাবে রেলের টিকেট

সোমবার থেকে পাওয়া যাবে রেলের টিকেট

ধূমকেতু নিউজ ডেস্ক : চলমান কঠোর বিধিনিষেধ ১১ আগস্ট থেকে শিথিল করেছে সরকার। ওই দিন থেকে ৩৮ জোড়া আন্তঃনগরসহ ৬৮ জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এ লক্ষ্যে সোমবার সকাল ৮টা থেকে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হবে বলেও জানানো হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, পুর্বে অর্ধেক সিট ফাঁকা রাখার কথা বলা হলেও যাত্রীদের চাপে স্বাস্থ্য বিধি নিশ্চিত করা সম্ভব হয় না। সেই সাথে আর্থিকভাবে ক্ষতিও হচ্ছে রেলের। এসব কারণে এবার শতাভাগ আসনের টিকিট বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে।

তবে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানা এবং সবার মাস্ক পরা নিশ্চিত করার চেষ্টা থাকবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম জানান, ট্রেনের ৫০ শতাংশ টিকেট অনলাইন ও মোবাইল অ্যাপ ক্রয় করা যাবে। আর বাকি অর্ধেক টিকেট কাউন্টার থেকে ক্রয় করা যাবে।

করোনা বিস্তার রোধে গত ১ জুলাই থেকে দুই সপ্তাহ সারাদেশে কঠোর বিধিনিষেধ জারি করলে রেল চলাচল বন্ধ হয়ে যায়। তবে ঈদুল আজহার জন্য আট দিনের বিরতি দিয়ে আবার কঠোর বিধিনিষেধ শুরু হয়। গত ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ পরবর্তিতে ১১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31