IMG-LOGO

রবিবার, ২৮ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দ্বিতীয়ার্ধের শুরুতে জর্ডানের এক গোল শোধের পর মাঠে নামলেন মেসিভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১,৪৩০,নিখোঁজ ৫১ হাজারের বেশিমোহনপুরে আম নামানো কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত কয়েকজনরাজশাহীতে অলিম্পিক ডে ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিরাজশাহীতে মাদকসেবনের দায়ে ১ ব্যক্তির অর্থ ও কারাদণ্ডতুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীনগ্রামীণ প্রেক্ষাপট থেকে উঠে জাতীয় পর্যায়ে অংশ নিতে চীন মৈত্রী সম্মেলনে বাঘার তিন উদ্ভাবকতানোরে পূর্ব শত্রুতার জের ধরে নারীকে পিটিয়ে জখম,থানায় অভিযোগরাজশাহীতে সচেতনতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষায়ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত‘বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে’রায়গঞ্জে আধুনিক পদ্ধতিতে ফসলের জমিতে দেশীয় জাতের মাছ ধরতে মেতে উঠেছেন যুবকরাবাগমারায় ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত‘বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধারসহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন’ শীর্ষক ওয়েবিনার আজ

‘বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন’ শীর্ষক ওয়েবিনার আজ

ধূমকেতু ডেস্ক : ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার-পরিজনকে হত্যা করে ক্ষমতা দখল করে খন্দকার মোশতাকের নেতৃত্বাধীন ও জিয়াউর রহমানের মদদপুষ্ট স্বাধীনতাবিরোধীরা। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের যাতে বিচার করা না যায় সেজন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে খন্দকার মোশতাক আহমেদ। আর এই অধ্যাদেশকে সংবিধানে যুক্ত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।

 

বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যায় জড়িতদের শুধু বিচারের আওতামুক্ত রাখাই নয়, পুরস্কৃতও করে ৭৫-পরবর্তী সরকারের নেতৃবৃন্দ। এই বিষয়ে আলোচনা করতে এবং বিভিন্ন তথ্যপ্রমাণ মানুষের কাছে তুলে ধরতে বাংলাদেশ আওয়ামী লীগ একটি ওয়েবিনারের আয়োজন করতে যাচ্ছে। ’৭৫-পরবর্তী বাংলাদেশঃ বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন’ শীর্ষক এই পর্বটি অনুষ্ঠিত হবে আজ বুধবার (১৯ আগস্ট) রাত ৮.৩০ মিনিটে। অনুষ্ঠানটি বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ (https://www.facebook.com/awamileague.1949) এবং ইউটিউব চ্যানেলে (https://www.youtube.com/user/myalbd) সরাসরি দেখা যাবে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় এই পর্বে আলোচক হিসেবে ZOOM এর মাধ্যমে যুক্ত হবেন বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম এমপি, গবেষক ও কলামিস্ট সৈয়দ বদরুল আহসান, কলামিস্ট ও সাবেক ছাত্রনেতা সুভাষ সিংহ রায়, অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয় RMIT’র শিক্ষক প্রফেসর শামস রহমান এবং লেখক ও গবেষক হাসান মোরশেদ।

 

অনুষ্ঠানটি আরো প্রচারিত হবে বিজয় টিভি, বিডি নিউজ২৪, বাংলা নিউজ২৪, বার্তা২৪, সমকাল, যুগান্তর, ইত্তেফাক, সারাবাংলা, ভোরের কাগজ, জাগো নিউজ২৪ ও বাংলাদেশ জার্নালের ফেসবুক পাতায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031