IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
Home >> জাতীয় >> লিড নিউজ >> বরিশালের ঘটনাটি ভুল বোঝাবুঝি : কামাল

বরিশালের ঘটনাটি ভুল বোঝাবুঝি : কামাল

ধূমকেতু নিউজ ডেস্ক : বরিশালের সদর ইউএনওর বাসায় হামলা ও সংঘর্ষের ঘটনাকে বিচ্ছিন্ন আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভুল বোঝাবুঝি হতেই পারে। এটা সবসময় হয়ে থাকে, নতুন কিছু নয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার বিকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে ছাত্রলীগ আয়োজিত সভায় অংশগ্রহণ করে স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, বরিশালের ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা। আইনশৃঙ্খলাবাহিনী তাদের নিজেদের দায়িত্ব পালন করেছে। রাজনীতিবিদরা রাজনীতি করেন, তাদের সঙ্গে যে ভুল বোঝাবুঝি, এটা হতেই পারে। এটা নতুন কিছু নয়।

আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা যখন রাজাকারের শিরোমনি নিজামীর গাড়িতে জাতীয় পতাকা দেখেছিলাম, তখন গায়ে চিমটি কেটে দেখতে হয়েছিল- আমরা মুক্তিযোদ্ধারা বেঁচে আছি, নাকি মরে গেছি। আমরা আজ সেই জায়গা থেকে মুক্তি পেয়েছি। আজকে আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার পেয়েছি। কয়েকটা খুনি পালিয়ে রয়েছে, আমরা তাদের খুঁজছি। দু-একজনের অবস্থানও জানতে পেরেছি। তাদের দেশে আনার চেষ্টা চলছে। দেশে এনে তাদের শাস্তির রায় কার্যকর করা হবে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা জীবন আন্দোলন সংগ্রাম করে জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিলেন। স্বাধীনতার পরে তিনি যখন দেশ গড়ে তোলার কাজ শুরু করলেন তখন ঘাতকরা তাকে হত্যা করল। তারা মনে করেছিল- বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তার আদর্শ, চিন্তা সব কিছু মুছে গেছে। কিন্তু তিনি যে জীবিত মুজিবের চেয়ে আরও বেশি শক্তিশালী তারা তা বুঝতে পারেনি।

১৯৮১ সালে শেখ হাসিনার দেশে ফিরে আসার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা দেশে আসার পরে তাকে তার বাড়িতে ঢুকতে দেয়া হয়নি। তিনি বাড়ির বাইরে বসে অঝোরে কেঁদেছেন। আমরা দেখেছি, শুনেছি। বঙ্গবন্ধুকন্যা শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর মতোই সারা দেশে ঘুরে বেড়ালেন। বাংলার মাটি ও মানুষের সঙ্গে মিশে গেলেন। বাংলার মানুষ আবারও ঘুরে দাঁড়ালো।

২১ আগস্টের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সমাবেশ করছিলেন। এই সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সারা দেশ যখন গর্জে উঠছিল তখন আবার একটা নীল নকশা ও হত্যাকাণ্ড আমরা দেখলাম। সেদিন গ্রেনেড হামলায় এই এলাকা (বঙ্গবন্ধু এভিনিউ) আতঙ্কের এলাকায় পরিণত হয়েছিল। সেদিন মানব ঢাল তৈরি করে আমাদের নেতারা বঙ্গবন্ধুকন্যাকে আড়াল করেছিলেন। আল্লাহর রহমতে তিনি বেঁচে গিয়েছিলেন। এই কুচক্রীমহল একের পর এক ষড়যন্ত্র করেছে। যারা জামায়াত, তারাই বিএনপি, তারাই শিবির আবার তারাই স্বাধীনতাবিরোধী। এজন্যই এরা মনে হয় বার বার এই আগস্ট মাসকে বেছে নেয়।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান হৃদয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31