IMG-LOGO

রবিবার, ২৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভমহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যুসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের নৌকা ভ্রমণমহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছারাণীনগরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে বৃদ্ধের মৃতুরাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনাগোদাগাড়ীতে পুকুর থেকে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি জুয়েল, সম্পাদক মমিন
Home >> জাতীয় >> বিশেষ নিউজ >> বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শূণ্যস্থান বিশ্বনেতাদের কাছে অপূরণীয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শূণ্যস্থান বিশ্বনেতাদের কাছে অপূরণীয়

ধূমকেতু নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালি জাতির মুক্তির দূত নন, বিশ্বমঞ্চে শোষিত-নিপীড়িত মানুষের বলিষ্ঠ কন্ঠস্বর। নেতৃত্বে কারো কাছে তিনি হিমালয় সমান, ব্যক্তিত্বে আকাশছোঁয়া উচ্চতা।

অন্যায়ের বিরুদ্ধে আপোসহীন, সাহসী, বজ্রকন্ঠের অবিসংবাদিত এই নেতাকে জর্জ ওয়াশিংটন-মহাত্মা গান্ধীর চেয়ে উঁচু আসনে স্থান দিয়েছেন কেউ কেউ। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূণ্যস্থান, বিশ্বনেতাদের অনেকের কাছেই ছিলো অপূরণীয়।

এক নেতা, এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। একাত্তরে সাড়ে ৭ কোটি বাঙালির স্বাধিকার আন্দোলনের কণ্ঠস্বর- সাহসের বাতিঘর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ব্রিটিশ ঔপনিবেশিক আমলে জন্ম বঙ্গবন্ধুর, কিশোর বয়স থেকেই মানবতার জন্য কেঁদে ওঠতো তাঁর হৃদয়। এরপর বেড়ে ওঠার সাথে, সংগ্রামের দীর্ঘ পথে- মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। খুব অল্প সময়েই হয়ে ওঠেন বিশ্বনেতা-বিশ্ববন্ধু।

জাতিসংঘসহ বিশ্বের বড় বড় সভায় দ্বিধাহীন কন্ঠে দৃঢ়চেতা বঙ্গবন্ধু সোচ্চার ছিলেন নিপীড়িত-মেহনতি মানুষের জন্য। কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন, শেখ মুজিবকে দেখলে হিমালয় দেখা হয়ে যায়।

পঁচাত্তরের ১৫ আগস্ট অসাম্প্রদায়িক চেতনা, সাম্যের নীতিতে বিশ্বাসী বঙ্গবন্ধুকে হত্যা শোকাহত করে বিশ্বকে। সমসাময়িক নেতা ভারতের ইন্দিরা গান্ধী, কিউবার ক্যাস্ট্রো, ব্রিটিশ এমপি জেমস লামন্ড বলেছিলেন, মহান এক নেতাকে হারালো বিশ্ব।

ব্রিটিশ মানবাধিকার আন্দোলনের নেতা লর্ড ফেনার ব্রকওয়ে বঙ্গবন্ধু হত্যাকে মানবহত্যার চেয়েও বড় অপরাধ হিসেবে উল্লেখ করেন।

ক্যারিশমেটিক লিডার বঙ্গবন্ধু; যার ব্রজকন্ঠের সংগ্রাম-শান্তি আর মানবতার বার্তা মন্ত্রমুগ্ধ করতো বিশ্বকে। অসাম্প্রদায়িক শোষণমুক্ত বিশ্ব গড়ার স্বপ্ন দেখা বঙ্গবন্ধু তাই যুগ যুগ ধরে প্রজন্মের কাছে মৃত্যুহীন এক মহাজীবন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930