IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
Home >> জাতীয় >> এনা গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এনা গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : হাটি হাটি পা পা করে এগিয়ে চলেছে সাফল্যে উচ্চ শিখরে এনা গ্রুপ। দেশের সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান এনা গ্রুপ ২ যুগ পেরিয়ে সফলতার সাথে ২৫ তম বছরে যাত্রা শুরু করলো।

বৃহস্পতিবার বাদ যোহর রাজধানীর পান্থপথের এনা টাওয়ারে ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, এনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এনা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোসলেহ উদ্দিন।

এনা গ্রুপের সাফল্য, ব্যর্থতা ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন, নির্বাহী পরিচালক মমিনুল ইসলাম সংগ্রাম, সাদেক ব্যাপারী, নির্মাণ পরিচালক এস.এস. আলম, বাগমারা উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

এ সময় এনা গ্রুপের সাঁকোয়াটেক্সের পরিচালক এহতেশামুল হক তমাল, জেনারেল ম্যানেজার হোসেন আলীসহ এনা গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইতোমধ্যেই গ্রাহকদের সুনাম অর্জন করেছে গ্রুপ। আগামীতেও গ্রাহকদের পাশে থেকে তাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে এনা গ্রুপ। এমনই প্রত্যাশা ব্যক্ত করেছেন এনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানানো হয়। আলোচনা শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফাল্য কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31