ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসে দেশে একদিনে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৯০ জন। এর আগে শুক্রবার ৩৮ জনের মৃত্যু এবং এক হাজার ৯০৭ জন রোগী শনাক্ত হয়।
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৪৭ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।


