IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> জাতীয় >> টপ নিউজ >> রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি নয় বাংলাদেশ

রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি নয় বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : রোহিঙ্গাদের পুনর্বাসন নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জাপান। আগামী ২২ অক্টোবর এই বৈঠকে অংশ নেওয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে আগামী ১০ বছর রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কোন দেশ কীভাবে কত খরচ করবে তা নিয়ে আলোচনা হবে। তবে এ নিয়ে মোটেও আগ্রহী নয় বাংলাদেশ। কারণ, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের মূল অবস্থান দ্রুত প্রত্যাবাসন।

আজ সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, বৈঠকে মিয়ানমারের প্রতিনিধি থাকতে পারে, আমরা এ নিয়ে কিছু জানি না। কারণ, আমাদের কিছুই জানানো হয়নি। তারা শুধু জানিয়েছে যে, আগামী ১০ বছর কীভাবে মানবিক সহায়তা গ্রহণ করতে হবে, তা নিয়ে আলাপ করবে। আমরা এ বিষয়ে আগ্রহী নই। আমরাতো রোহিঙ্গাদের আগামীকাল প্রত্যাবাসন করতে পারলে করে দেব। ফলে আমাদের মূল আলোচনা হবে প্রত্যাবাসন। আমরা ১০ বছর ধরে কোন দেশ কত টাকা দিবে, তা চাই না। এ বিষয়ে আমরা আগ্রহী নই।
তিনি বলেন, তারা যা বলছে, তার সঙ্গে বাংলাদেশের অবস্থান মিলছে না। তারা বলছে যে, রোহিঙ্গাদের পুনর্বাসনে একাধিক বছরের পরিকল্পনা। বাংলাদেশ একাধিক বছরের পরিকল্পনায় নেই। এতে আমাদের আগ্রহ নেই। তারা বলছে যে, আঞ্চলিক দেশগুলো রোহিঙ্গাদের আশ্রয় দেবে, এ অঞ্চলের মধ্যেই থাকলে ভালো। কেউ নিয়ে যায়নি এখনো। আমরা মনে করি, এটি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক ইস্যু। আর এতে সবার এগিয়ে আসা উচিত।

আব্দুল মোমেন বলেন, যদি রোহিঙ্গারা সাগরে যায় তবে তাদের উদ্ধার ও অন্যান্য তৎপরতা এ অঞ্চলের দেশগুলোই দেখবে। তাদের কোনো দায়দায়িত্ব নেই। আমরা এ ধারণাতে একমত নই। এর আগে ইউরোপিয়ানদের এ বিষয়ে বলেছিলাম যে আপনারা তাদের জাহাজে করে নিয়ে যান না কেন? আর এখন আমাদের ওপর চাপিয়ে দিতে চাইছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চিন্তা করেছি যে, রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া দেব, এ সিদ্ধান্ত নিয়েছি। এখানে মাদকসহ নানা ধরনের ব্যবসা শুরু হয়েছে। আমরা মনে করি, আমাদের এ ক্যাম্পে নিয়ন্ত্রণ থাকা উচিত।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী জানান, চারটি গ্রুপ এ বৈঠক করতে যাচ্ছে। তা হলো ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জাপান।

এ বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, এতে (বৈঠকে) মূল হচ্ছি আমরা, রোহিঙ্গা সংকটের শিকার হচ্ছে বাংলাদেশ। প্রথমেতো আমাদের জিজ্ঞাসা করতে হবে, তারপর এগুলো হবে। যুক্তরাষ্ট্র শুধু মুখে বলে দিয়েছে বৈঠকের বিষয়ে। কী নিয়ে আলাপ করা হবে এ নিয়ে আমাদের পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে। সেটি জানার জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করা হয়েছে। এটিতে আমরা সবার প্রথমে অংশগ্রহণ করতে চাই। তবে পুরো বিষয়টি বুঝে তারপর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31