IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> জাতীয় >> টপ নিউজ >> আজ গণপ্রকৌশল দিবস

আজ গণপ্রকৌশল দিবস


ধূমকেতু নিউজ ডেস্ক : ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস আজ সোমবার।

আইডিইবি’র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস ২০২১ এর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষ্যে ঢাকায় আইডিইবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির কথা জানানো হয়।

আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদ জানান, “সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা” প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যা একযোগে কেন্দ্রীয়, জেলা ও উপজেলায় উদযাপিত হবে।

কর্মসূচির বিষয়ে সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান জানান, ঢাকায় সকাল ১১টায় আইডিইবি ভবনে এবং সকল জেলায় র‌্যালিপূর্ব সমাবেশ, আলোচনা এবং ঢাকাসহ সকল জেলায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার-ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি, ৯-১৪ নভেম্বর প্রতিপাদ্যের আলোকে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে সেমিনার, আলোচনা এবং নবীন প্রবীণ সদস্য প্রকৌশলীদের সমাবেশ এবং ১৫ নভেম্বর ঢাকায় আইডিইবি ভবনে “সমৃদ্ধ বাংলাদেশ ও এসডিজি অর্জনে দক্ষতা” বিষয়ক আলোচনা ও সপ্তাহব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনী অনুষ্ঠান হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠন ও ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বঙ্গবন্ধু’র শিক্ষাদর্শন ‘আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা’ বাস্তবায়নে অধিকতর মনোযোগী হবার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31