IMG-LOGO

শনিবার, ৩০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে ছাত্রদলের রক্তদান কর্মসূচিমহাদেবপুরে পারিবারিক বিরোধে দুইভাইকে মারপিটের অভিযোগবাগামারায় শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতসিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজিশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষেরাজশাহীতে পতাকা উত্তোলনঈদে বিনামূল্যে চামড়া ছাড়ানো ও সংরক্ষণেবাঘায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকুষ্টিয়ায় অটোরিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধেরকুষ্টিয়ায় সন্তানকে নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা, মা জীবিত উদ্ধার, নিখোঁজ শিশুএবার কানাডার বিশ্বকাপ দল ঘোষণাজিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানআজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীলাউয়াছড়ায় তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধহামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যুতানোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যাবাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী, পুলিশের সামনেই ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর
Home >> জাতীয় >> লিড নিউজ >> খাদ্য নিরাপদে ১০ বিধি-প্রবিধি কার্যকর

খাদ্য নিরাপদে ১০ বিধি-প্রবিধি কার্যকর


ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের সব স্তরে খাদ্য নিরাপদ করতে এখন পর্যন্ত দশটি বিধি-প্রবিধিমালা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বর্তমানে কার্যকর দশটি বিধি-প্রবিধিমালা হচ্ছে- নিরাপদ খাদ্য (খাদ্যদ্রব্য জব্দকরণ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ পদ্ধতি) বিধিমালা, ২০১৪; খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধানমালা, ২০১৭; রাসায়নিক দূষক, টক্সিন ও ক্ষতিকর অবশিষ্টাংশ প্রবিধানমালা, ২০১৭; মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং প্রবিধানমালা, ২০১৭; খাদ্যের নমুনা সংগ্রহ, পরীক্ষা ও বিশ্লেষণ প্রবিধানমালা, ২০১৭; নিরাপদ খাদ্য (কারিগরি কমিটি) বিধিমালা, ২০১৭; নিরাপদ খাদ্য (স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ) প্রবিধানমালা, ২০১৮; খাদ্য স্পর্শক প্রবিধানমালা, ২০১৭; বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০১৮ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আর্থিক বিধিমালা, ২০১৯।

মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩ ও বিধি-প্রবিধি সর্ম্পকে অবহিতকরণ ও জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম’ শীর্ষক সেমিনারের মূল প্রবন্ধে এ তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড মো. ইকবাল রউফ মামুন।

সেমিনারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন খাদ্যসচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।

এসময় দেশের নিরাপদ খাদ্য নিশ্চিতে করণীয় সম্পর্কে অধ্যাপক ইকবাল রউফ বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাজের পরিধি সুনির্দিষ্ট করতে হবে। খাদ্য পরিদর্শনে সমন্বয় করতে হবে। নিরাপদ খাদ্য আইনের শাস্তি ও জরিমানার সঙ্গে অন্যান্য আইনের সমন্বয়ের তাগিদ দেন তিনি।

বিজ্ঞানভিত্তিক স্বতন্ত্র বিধি-প্রবিধি প্রণয়নের পরামর্শ দিয়ে সংস্থাটির সাবেক এই সদস্য জানান, ফুড সেফটি স্ট্যান্ডার্ড নির্ধারণ করা জরুরি। পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনে খাদ্য উৎপাদনকারীদের করণীয় নির্ধারণ করতে হবে।

তিনি বলেন, খাদ্য পরিদর্শনে পরিদর্শকদের করণীয় নির্ধারণ ও হোটেল রেস্টুরেন্টে নিরাপদ খাবার নিশ্চিতকরণে প্রবিধি প্রণয়ন করা জরুরি। একই সঙ্গে প্রক্রিয়াজাত ও পথ-খাবারের নিরাপত্তা নিশ্চিতে প্রবিধি প্রণয়নের তাগিদ দেন তিনি।

এদিকে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে নিরাপদ জড়িত। এসডিজি সূচকে বিশ্বের ১৬৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯তম বলে জানানো হয় মূল প্রবন্ধে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ