IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> জাতীয় >> লিড নিউজ >> পর্যটন শিল্প বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

পর্যটন শিল্প বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

ধূমকেতু নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দেশের পর্যটন শিল্পের বিকাশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ পর্যটন সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) ‘আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব-২০২১’ উপলক্ষ্যে আজ এক বাণীতে তিনি এ আহবান জানান।

‘পদক্ষেপ বাংলাদেশ’ বৈচিত্র্যময় নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব ২০২১’ উদযাপন করছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘মাছে ভাতে বাঙালি’ বাঙালির শাশ্বত এই পরিচয়েই নিহিত রয়েছে জাতীয় জীবনে মাছের গুরুত্ব। আর জাতীয় মাছ ইলিশ দেশের ঐতিহ্যের অংশ। বাংলাদেশের বিশাল সমুদ্রসীমা, উপকূলীয় এলাকা ও মোহনা ইলিশের অবাধ বিচরণক্ষেত্র। সরকার মৎস্য খাতের বিশেষ করে ইলিশের বিপুল সম্ভাবনা ও গুরুত্ব বিবেচনা করে এর উন্নয়নে বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির সুফল হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে ইলিশের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। গৃহস্থের রান্নাঘরের গন্ডি পেরিয়ে ইলিশ এখন ব্র্যান্ড হিসেবে বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরছে।

রাষ্ট্রপতি বলেন, খাদ্য ও রন্ধনশিল্প পর্যটন শিল্পের একটি গুরুত্বপূর্ণ উপাদান। অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণসম্পন্ন ইলিশ বাঙালির সংস্কৃতি ও কৃষ্টির অংশ। পাশাপাশি বাংলাদেশ ভূ-প্রাকৃতিক বৈচিত্র ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ একটি দেশ। স্থানীয় কৃষ্টি ও ঐতিহ্যের সাথে প্রাকৃতিক সৌন্দর্যের যোগসূত্র স্থাপনের মাধ্যমে বিশ্বদরবারে দেশের পর্যটন শিল্পকে কার্যকরভাবে তুলে ধরা সম্ভব। এ ক্ষেত্রে আন্তর্জাতিক ইলিশ, পযটন ও উন্নয়ন উৎসবের মতো বৈচিত্রময় আয়োজন নি:সন্দেহে সহায়ক ভূমিকা রাখবে।

তিনি আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব ২০২১’ উপলক্ষ্যে গৃহীত সকল কার্যক্রমের সাফল্য কামনা করেন।- বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31