IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> জাতীয় >> বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনে সংসদে প্রস্তাব গৃহীত

বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনে সংসদে প্রস্তাব গৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউনেস্কো-বাংলাদেশ থেকে বিশ্বে প্রথমবারের মতো সৃজনশীল অর্থনীতিতে অবদানের জন্য বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের জন্য ইউনেস্কোর প্রতি অভিনন্দন ও ধন্যবাদ প্রস্তাব জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে।

আজ সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্ন-জিজ্ঞাসা-উত্তর টেবিলে উপস্থাপন এবং ৭১ বিধির কার্যক্রম স্থগিত করে আইন প্রণয়ন কার্যক্রম সম্পন্ন করা হয়। এর পরই সংসদ কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে সাধারণ আলোচনা শুরু হয়।

রকারি দলের সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ প্রস্তাবটি উত্থাপন করেন। প্রস্তাবটি হচ্ছে, ‘ইউনেস্কো- বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্যা ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি প্রবর্তন করায় জাতীয় সংসদে বিশেষ আলোচনার মাধ্যমে ইউনেস্কোকে জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানানো হোক।’

সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ আলোচনায় অংশ গ্রহণ করেন।

এ ছাড়া সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরও আলোচনায় অংশ নেন। আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন, সরকারি দলের বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, আমির হোসেন আমু, পররাষ্ট্রমন্ত্রী এ, কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সরকারি দলের নুরুল ইসলাম নাহিদ, ওয়সিকা আয়শা খান, কাজী নাভিল আহমেদ, জাতীয় পার্টির ফখরুল ইমাম, রুস্তম আলী ফরাজী, মুজিবুল হক চুন্নু, বিরোধী দলের চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, পীর ফজলুর রহমান, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান খান মেনন এবং বিএনপির হারুনুর রশীদ।

আলোচনায় অংশ নিয়ে আমির হোসেন আমু বলেন, ইউনেস্কো বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক এ পুরস্কার প্রবর্তন করে শুধু আমাদের জাতির পিতাকে না গোটা বাঙালি জাতিকে বিশ্বের বুকে সম্মানিত করেছে। এর মাধ্যমে বঙ্গবন্ধুর আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতির পাশাপাশি বাংলাদেশকে বিশ্বের বুকে গৌরবান্বিত করা হয়েছে।

তিনি সৃজনশীল অর্থনীতিতে অবদানের স্বীকৃতিতে এ পুরস্কারের বিষয় উল্লেখ করে এখাতে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন। তিনি তৎকলীন পশ্চিম পাকিস্তান আর বাঙালীদের মধ্যে অর্থনৈতিক বিরাট ব্যবাধান দূর করতে বঙ্গবন্ধুর দেয়া এ জাতির মুক্তির সনদ খ্যাত ৬ দফাকে এ সৃজনশীল অর্থনীতির একটা দলিল বলে উল্লেখ করেন।

এ ছাড়াও আমু স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর বিভিন্ন আর্থ-সামাজিক কর্মসূচি তুলে ধরেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ পুরস্কার প্রবর্তনের পটভূমি উল্লেখ করে ইউনেস্কোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ইউনেস্কো এর আগে বাঙালির ভাষা দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে। এ ছাড়া ইউনেস্কো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসাবে অন্তর্ভূক্ত করে।

আলেচনায় তিনি মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পররাষ্ট মন্ত্রণালয় থেকে দেশে বিদেশে বিভিন্ন কর্মসূচি পালনের বিবরণ তুলে ধরেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31