IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> জাতীয় >> লিড নিউজ >> গাড়িবহরে হামলা : আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল

গাড়িবহরে হামলা : আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : বরিশালের গৌরনদীতে ২০০৪ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় নিম্ন আদালতের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনু বিভাগের ফৌজদারী শাখার অনুমোদন সাপেক্ষে মঙ্গলবার সকালে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে এই আপিল দাখিল করেন পাবলিক প্রসিকিউটর একেএম জাহাঙ্গীর।

জেলা জজ আদালত আপিল আবেদনটি গ্রহণ করে আগামী ৩০ নভেম্বর ধার্য্য তারিখে আসামসিদের হাজির হওয়ার সমন জারির নির্দেশ দেন।

নিম্ন আদালতের রায়ে শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় ন্যায় বিচার না পাওয়ায় এবার জেলা জজ আদালতে ন্যায় বিচার পাবার আশা করেন আওয়ামী লীগের আইনজীবীরা।

আপিলের বিবরণীতে জানা যায়, তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার বরিশাল সফর উপলক্ষ্যে ২০০৪ সালের পহেলা এপ্রিল জেলার গৌরনদীতে একটি মঞ্চ তৈরী করে স্থানীয় আওয়ামী লীগ। স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা ওই মঞ্চে হামলা চালিয়ে নুরুল হক নামে একজনকে কুপিয়ে-পিটিয়ে আহত করে। পরদিন ২ এপ্রিল সকালে আওয়ামী লীগের মিছিলে হামলা চালিয়ে উপজেলা আওয়ামী লীগের তৎকালীন আহ্বায়ক কালিয়া দমন গুহকে মারধর করে তারা।

আপিলের বিবরণীতে বলা হয়, ওইদিন বেলা সাড়ে ১২টার দিকে শেখ হাসিনার গাড়িবহর গৌরনদীতে পৌঁছলে বিএনপি নেতাকমীরা তার গাড়িবহরে হামলা চালায়। রাষ্ট্রপক্ষে পরিবর্তন ঘটলে এ ঘটনায় ২০০৯ সালের ২০ জুলাই বিএনপি’র ৪৬ জনকে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন হামলায় আহত নুরুল হক।

২০১১ সালে ৩০ এপ্রিল ৪০ জনকে অভিযুক্ত করে আদালতে এই মামলার অভিযোগপত্র দেন গৌরনদী থানার উপ-পরিদর্শক আসাদুল হক। ২০১৩ সালের ১৯ মে ১৬ জনকে অভিযুক্ত করে এবং ২৪ জনকে অব্যাহতি দিয়ে এই মামলার অভিযোগ গঠন করে বিচার আদালত। পরে আদালতে ২৫ জন সাক্ষীর মধ্যে মাত্র ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত না হাওয়ায় ২০১৮ সালের ৫ আগস্ট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শিহাবুল ইসলাম অভিযুক্ত ১৬ আসামির সকলে বেকসুর খালাস দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য গত ৮ নভেম্বর অনুমোদন দেন আইন মন্ত্রণালয়ের সলিসিটর। এরপর আজ আপিল দায়ের করা হলো।

সরকারি কৌঁসুলি একেএম জাহাঙ্গীর বলেন, আপীল আবেদন গ্রহণ করে জেলা ও দায়রা জজ আদালত আগামী ৩০ নভেম্বর এই মামলার ধার্য্য তারিখে সকল আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দিয়েছেন।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন বলেন, নিম্ন আদালতে এই মামলার ন্যায় বিচার না হয়নি। তবে জেলা জজ আদালতে ন্যায় বিচার পাওয়ার আশা করেন তিনি।

উল্লেখ্য, বিএনপির সাবেক কেন্দ্রিয় নেতা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনসহ গৌরনদী বিএনপি’র পদধারী নেতারা এই মামলার আসামি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31