IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘শেখ হাসিনা নিশ্চয়ই মানবিকতা দেখাতে জানেন’

‘শেখ হাসিনা নিশ্চয়ই মানবিকতা দেখাতে জানেন’

ধূমকেতু নিউজ ডেস্ক : খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মানবিকতার কোনো কমতি আমাদের নেই। আমরা মানবিকতা দেখাতে জানি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই মানবিকতা দেখাতে জানেন।

তিনি বলেন, এখানে আমি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই— সেটি হলো, যখন খালেদা জিয়াকে মুক্ত করা হয়, তখন উনার পরিবার যে আবেদন করেছিল, সেটি কিন্তু মানবিক দিক থেকেই প্রধানমন্ত্রী দেখেছিলেন। তখন কিন্তু কোনো দাবি তোলা হয়নি, তিনি (শেখ হাসিনা) নিজেই তাকে মুক্ত করেছিলেন।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য দাবিসংবলিত স্মারকলিপির দেওয়ার পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে বৈঠকে আইনমন্ত্রী এসব কথা বলেন।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, যদিও আপনারা বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি থেকে এসেছেন। আমরা কিন্তু ফোরাম। আমরা সবাই কিন্তু একসময় কলিগ (সহকর্মী) ছিলাম। আমার লাইসেন্স যদিও সাসপেন্ডেন্ট, তবে এখনও আমি আপনাদের একজন।’

তিনি বলেন, ‘দেখুন ৪০১ ধারা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় যেতে চাই না। আপনারা আমার অতিথি। আমাদের স্বাভাবিক আইনের মতপার্থক্য থাকবে। আমারও আপনাদের সঙ্গে আইনের মতপার্থক্য আছে।’

‘আপনাদের একজন ৪০১-এর উপধারা নিয়ে কথা বলেছেন যে, সেখানে কোথাও বলা নেই যে বিদেশে যাওয়া যাবে না। তবে সেখানে কিন্তু একটা কথা বলা আছে— বিদেশের কথা বলা নেই। সেখানে যেটি বলা আছে, শর্তযুক্ত বা শর্তমুক্ত।’

আনিসুল হক বলেন, আপনারা যে স্মারকলিপি দিয়েছেন, তা আমি এক্সামিন (পরীক্ষা) করব। কারণ এখানে সিদ্ধান্তের জন্য আলাপ-আলোচনার প্রয়োজন আছে। সেটি আমরা করব।

বৈঠকে আইনমন্ত্রী বলেন, আমি আপনাদের এটা (স্মারকলিপি) নিলাম। আলাপ-আলোচনাও করলাম। আমি যেটা মনে করি, আজকেই এখন প্রিম্যাচিউর কিছু বলে দিই, সেটি সঠিক হবে না। আমাকে একটু সময় দেন। আমি এটা নিয়ে আলাপ-আলোচনা করব। কেউ জানে (প্রাণ) বেঁচে না থাকুক, সেটি আমাদের উদ্দেশ্য নয়— এটুকু আমি বলতে পারি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31