IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক একটি ‘সোনালী অধ্যায়’ পার করছে’

‘ভারত-বাংলাদেশ সম্পর্ক একটি ‘সোনালী অধ্যায়’ পার করছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক একটি ‘সোনালী অধ্যায়’ পার করছে।

তিনি বলেন, এর মাধ্যমে নিরাপত্তা, বাণিজ্য, যোগাযোগ এবং জনগণের সঙ্গে জনগণের আদান-প্রদানের ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগতভাবে গভীর হয়েছে। অংশীদারিত্বটি পরমাণু প্রযুক্তি, আইটি, উদ্ভাবন এবং সমুদ্র অর্থনীতির মতো নতুন এবং উদীয়মান ক্ষেত্র প্রসারিত হচ্ছে।

ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী সোমবার প্রধান অতিথি হিসেবে চ্যান্সেরি প্রাঙ্গণে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারতে বাংলাদেশ হাই কমিশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন।

এ সময় প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তার দেশ একে অপরের প্রতিরক্ষা ও নিরাপত্তা উদ্বেগকে সমর্থন করার জন্য বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী কারণ দেশটি তার প্রতিবেশীদের নিরাপত্তা ও উন্নয়নের বিষয়ে গভীরভাবে সংবেদনশীল।

তিনি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর জন্য পারস্পরিক সক্ষমতা বৃদ্ধি, অপ্রীতিকর পরিস্থিতিতে সাড়া দেওয়া এবং আমাদের জনগণের নিরাপত্তা ও সমৃদ্ধি প্রদানের লক্ষ্যগুলো উপলব্ধি করার জন্য একে অপরের সঙ্গে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এবং ভারতীয় তিন বাহিনীর প্রধানগণ বাংলাদেশের সশস্ত্র বাহিনী, অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশ এবং বাংলাদেশের ১৯৭১ সালের যুদ্ধের সাবেক সেনাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এই কর্মসূচিতে যোগ দেন। ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান এবং মিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম আজাদও এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে শক্তিশালী অংশীদারিত্বের কথা উল্লেখ করে রাজনাথ সিং বলেন, উভয় দেশই অভিন্ন চ্যালেঞ্জ যেমন দারিদ্র্য ও ক্ষুধা, সন্ত্রাসবাদ ও চরমপন্থী মতাদর্শের উত্থান এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে।

তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির অনুপ্রেরণামূলক নেতৃত্ব ছিল দেশের জনগণের স্বাধীনতার সংগ্রামে আলোর দিশারী। তিনি বলেন, বঙ্গবন্ধু আদর্শ বাংলাদেশের উন্নয়নের পথে ক্রমাগত এগিয়ে যাওয়ার ভিত্তি গড়ে তোলার কাজ করছে।

ভারতের মন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে বিংশ শতাব্দীর ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা হিসেবে বর্ণনা করেছেন কারণ এটি অন্যায়, নৃশংসতা এবং নিপীড়নের বিরুদ্ধে নৈতিক লড়াই ছিল। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সমর্থনের কথা উল্লেখ করেন এবং তরুণ প্রজন্মের, বিশেষ করে যারা বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে নতুন যোগ দিয়েছেন, তাদের মনে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার আহ্বান জানান।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আজকের গর্বিত ও পেশাদার বাংলাদেশ সশস্ত্র বাহিনী ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মূল্যবোধের প্রতি একাত্ম এবং এই সত্যটির প্রশংসা করে বলেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সর্বোচ্চ অবদানকারীদের অন্যতম এবং পেশাদারিত্ব এবং অঙ্গীকারের কারণে তারা বিশ্বব্যাপী সম্মানিত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় শুরু হওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতা গত কয়েক বছরে বেশ কয়েকটি কর্মকান্ডের মাধ্যমে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে বলে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

প্রতিরক্ষা সরঞ্জামের জন্য ভারত বাংলাদেশকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এই অঙ্গীকার কেবল সম্পদ অর্জনই নয়, প্রতিরক্ষা সামগ্রীর সহ-উন্নয়ন ও সহ-উৎপাদনেও যৌথ কার্যক্রমকে উৎসাহিত করবে।

তিনি অর্থনৈতিক খাতে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করে বলেন, সারাদেশে যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে, তার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান উন্নয়নের দেশ হিসেবে বিবেচিত হচ্ছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ভারত কর্তৃক স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে স্বীকৃতিদানের দিবস ৬ ডিসেম্বরকে স্মরণ করে বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে বলেন, দিনটিকে ভারত ও বাংলাদেশের পাশাপাশি বিশ্বের আরও ১৮টি দেশে ‘মৈত্রী দিবস’ হিসেবে স্মরণ করা হবে।- বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31