IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘রায়হান হত্যা মামলার মূল আসামী আটকের চেষ্টা চলছে’

‘রায়হান হত্যা মামলার মূল আসামী আটকের চেষ্টা চলছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সিলেটের রায়হান হত্যা মামলার মূল আসামীকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে।

তিনি বলেন, খুব শিগগিরই তাকে আমরা ধরে ফেলবো। অপরাধ করে কেউ পার পাচ্ছে না। পুলিশ কোন অপরাধ করেও ছাড় পাবে না।
তিনি আজ শনিবার দুপুরে টাঙ্গাইল-৩ আসনের সাবেক সংসদ সদস্য মতিউর রহমানের কবর জিয়ারত করতে ঘাটাইল যাওয়ার পথে টাঙ্গাইল সার্কিট হাউজে যাত্রা বিরতিকালে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগনকে নিয়েই পুলিশ। পুলিশ জনগণকে সাথে নিয়ে কাজ করে। সব কিছুতেই পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। শুধু করোনা নয়, যে কোন জাতীয় দুর্যোগে পুলিশ সামনে এসে দাঁড়ায়। করোনার সময় যখন মৃত ব্যক্তির মরদেহ পরিবারের লোকজন নিতে চাইতো না, এমনকি ফেলে রেখে যেতো, তখন পুলিশ তাদের দাফন কাফনের ব্যবস্থা করেছে। তিনি বলেন, পুলিশ সদস্যরা যেখানেই অপরাধ করেছেন, যারাই শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। নৈরাজ্য সৃষ্টিকারীদের কাউকেই ছাড় দেয়া হচ্ছে না।

মন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করতে যা যা প্রয়োজন তা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। খুব শিগগিরই পুলিশ বাহিনীতে হেলিকপ্টার যুক্ত করা হবে।

আসাদুজ্জামান খান বলেন,এই করোনার সময়ে পুলিশ হাসপাতাল সেবা দিয়ে তাদের অবস্থান ধরে রেখেছে। পুলিশ হাসপাতাল মানুষের কাছে আস্থার জায়গায় পরিণত হয়েছে। পুলিশের ট্রেনিং এর ক্ষেত্রেও আমরা সমান তালে এগিয়ে যাচ্ছি। আমাদের নতুন নতুন ইউনিট, যেমন পিবিআই খুব ভালো কাজ করছে। পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,পুলিশের আরো জনবল, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন প্রধানমন্ত্রী সেগুলো করে যাচ্ছেন।
মন্ত্রী আরোও বলেন, ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধের বিষয়ে পুলিশ সজাগ রয়েছে। সেজন্যই কোন অপরাধী অপরাধ করে পার পাচ্ছে না।

এ সময় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান, জেলা পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায়, পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল চেম্বার অব কর্মাসের সভাপতি খান আহমেদ শুভ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিকেলে মন্ত্রী ঘাটাইল উপজেলার দেওলাবাড়িতে সাবেক সংসদ সদস্য মতিউর রহমানের কবর জিয়ারত করেন।

আরকে//

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31