IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> সমগ্র পৃথিবীতে প্রধানমন্ত্রীর নেতৃত্ব তাক লাগিয়ে দিয়েছে : খালিদ মাহমুহ

সমগ্র পৃথিবীতে প্রধানমন্ত্রীর নেতৃত্ব তাক লাগিয়ে দিয়েছে : খালিদ মাহমুহ

ধূমকেতু নিউজ ডেস্ক : সমগ্র পৃথিবীতে প্রধানমন্ত্রীর নেতৃত্ব তাক লাগিয়ে দিয়েছে। তার সাহসী ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা আমরা শুনতে পাচ্ছি বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ঢাকায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারীতে পৃথিবীর অর্থনীতি যখন মুখ থুবড়ে পড়ে, তখন পৃথিবীর ৫টি অগ্রসরমান অর্থনীতির একটি দেশ বাংলাদেশ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। উন্নত দেশের স্বপ্ন দেখছে। প্রধানমন্ত্রী ১০০ বছরের কর্মসূচি দিয়েছেন। সে কর্মসূচি বাস্তবায়নে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিশুরা শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, কর্মকর্তা হিসেবে নয়, তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠে প্রধানমন্ত্রীর ১০০ বছরের কর্মসূচি বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে বাংলাদেশ স্বাধীনের সাড়ে তিন বছরের মাথায় দেশ অন্ধকারে তলিয়ে যায়। স্বাধীনতা বিরোধী ও রাজাকার গোষ্ঠী বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দেশকে উল্টোপথে নিয়ে যায়। তিনি বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন এগিয়ে চলছে।

সংগঠনের মহাসচিব কে এম শহিদ উল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার ড. আবদুল মালেক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বেলাল হোসেন ও সংগঠনের উপদেষ্টা তরফদার মো. রুহুল আমিন। প্রতিমন্ত্রী পরে শিশু-কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31