IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘প্রযুক্তিগত উৎকর্ষতার বিকল্প নেই’

‘প্রযুক্তিগত উৎকর্ষতার বিকল্প নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে প্রযুক্তিগত উৎকর্ষের কোনও বিকল্প নেই। মঙ্গলবার (২৭ অক্টোবর) মেহেরপুরে জেলা প্রশাসন আয়োজিত ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেকদূর এগিয়ে গেছে। দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে আমাদেরকেও বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সক্ষমতা অর্জন করতে হবে।

তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শিক্ষকদেরকেও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে সক্ষম করে গড়ে তুলতে হবে।

ফরহাদ হোসেন বলেন, বিভিন্ন পর্যায়ের বিজ্ঞান ক্লাবগুলো শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এবং তাদেরকে প্রশিক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞান ক্লাব গড়ে তুলতে হবে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান ল্যাবগুলোকে আরও উন্নত ও আধুনিক করতে হবে, যেন শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা গ্রহণ করতে পারে।

তিনি আরও বলেন, বর্তমান যুগে প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে সঙ্গে আমরা পরিবেশ দূষণেরও সম্মুখীন হচ্ছি। এক্ষেত্রে আমাদের আরও সচেতন হতে হবে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপণার প্রয়োগ ঘটিয়ে দূষণ কমিয়ে আনতে হবে। কল-কারখানার ক্ষতিকর ‘বাই-প্রোডাক্টগুলো’ কাজে লাগিয়ে তা কিভাবে পরিবেশের উপযোগী করে ব্যবহার করা যায় সে বিষয়ে আরও গবেষণা করতে হবে।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31